স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৯:১২ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পাল্লেকেলেতে রানের তাড়া, চাপে বাংলাদেশ

আউট হলেন তামিম। ছবি : সংগৃহীত
আউট হলেন তামিম। ছবি : সংগৃহীত

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে রান তাড়া করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ২১.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান, ৪ উইকেটের বিনিময়ে। এখনো জয়ের জন্য প্রয়োজন ১৭৮ রান, হাতে আছে ২৮.১ ওভার এবং ৬টি উইকেট।

শুরুতে দারুণ ছন্দে থাকলেও দ্রুত উইকেট হারিয়ে এখন চাপে আছে টাইগাররা। ওপেনার তানজিদ হাসান আগ্রাসী শুরু এনে দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলের ঝড়ো ১৭ রানের ইনিংস খেলে বোল্ড হয়ে ফিরে যান তিনি। এরপর পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত (০) আউট হলে চাপে পড়ে বাংলাদেশ।

অন্যপ্রান্তে ধীরে ধীরে থিতু হতে থাকা পারভেজ হোসেন ইমন ২৮ রান করে সাজঘরে ফেরেন। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচে আশার আলো দেখাচ্ছিলেন। মাত্র ২৫ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৪টি চার এবং ১টি ছক্কার মার। তবে তিনিও বেশিক্ষণ থাকতে পারেননি, তার বিদায়ে ১০৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রিজে আছেন তাওহিদ হৃদয় (২৮*) এবং শামীম হোসেন (১*)। এই জুটি কতদূর যেতে পারে, তার উপরই নির্ভর করছে বাংলাদেশের ম্যাচ ভাগ্য।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ধারাবাহিক ব্যর্থতা এই ম্যাচেও চোখে পড়ছে। এখনও জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট আয়ত্বের মধ্যে হলেও, টপ অর্ডারের দ্রুত পতন দুশ্চিন্তা বাড়াচ্ছে। শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া চামিরা ও অসিথা ফার্নান্দো নিয়েছেন একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X