স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

চার বছর পর টেস্ট দলে ফিরছেন আর্চার

জোফরা আর্চার । ছবি : সংগৃহীত
জোফরা আর্চার । ছবি : সংগৃহীত

চার বছরের দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট মাঠে ফিরতে যাচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) লর্ডসে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের একাদশে রাখা হয়েছে তাকে।

আর্চারের অন্তর্ভুক্তি এসেছে আরেক পেসার জশ টাংকে বাদ দিয়ে। এই সিরিজে এখন পর্যন্ত সর্বাধিক ১২ উইকেট শিকার করা টাংকই ছিলেন ইংল্যান্ডের প্রধান বোলিং অস্ত্র। কিন্তু বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে আর্চারকে সুযোগ দেওয়া হয়েছে।

৩০ বছর বয়সী আর্চারের শেষ টেস্টও ছিল ভারতের বিপক্ষে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এরপর একের পর এক চোট তাকে বাইরে ছিটকে দেয়, বিশেষ করে পিঠের স্ট্রেস ফ্র্যাকচার তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল। তবে ২০২৪ সালে ধীরে ধীরে সাদা বলের ক্রিকেটে ফিরতে শুরু করেন তিনি। চলতি বছরের মে মাসে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার পর সাম্প্রতিক সময়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে লাল বলের ক্রিকেটে ফেরেন আর্চার।

এদিকে এজবাস্টনে ভারতের সিরিজ সমতায় ফেরানোর পরই ইংল্যান্ড দলে আরও একটি পেসার, গাস অ্যাটকিনসনকে অন্তর্ভুক্ত করা হয়। অধিনায়ক বেন স্টোকস আগেই ইঙ্গিত দিয়েছিলেন বোলিং আক্রমণে পরিবর্তন আসতে পারে।

লর্ডসের এই টেস্ট ছাড়াও অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির বাকি দুটি টেস্ট অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে (২৩-২৭ জুলাই) এবং লন্ডনের ওভালে (৩১ জুলাই - ৪ আগস্ট)।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ড একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), জোফরা আর্চার, শোয়েব বশির, ব্রাইডন কার্স, ক্রিস ওকস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে বন্যায় আরও ১৪ জনের মৃত্যু

বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় তাহাফফুজে খতমে নবুওয়তের ত্রাণ বিতরণ

বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি তাসমিয়াহ, সম্পাদক জামিল

নরসিংদীতে ইয়াবাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আটক

গার্দিওলার এক ‘না’তেই বিপাকে ইতালি, নতুন আলোচনায় কে?

৩ জেলায় নিয়োগ দিচ্ছে আরএফএল, ৩০ বছর হলেই আবেদন

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

১০

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

১১

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

১২

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

১৩

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

১৪

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

১৫

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১৬

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১৭

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১৮

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৯

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

২০
X