স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার টেস্টের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট শুরুর ঠিক তিন দিন আগে বড় ধাক্কা খেল ভারতীয় শিবির। চলমান অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির ম্যানচেস্টার টেস্টকে সামনে রেখে একের পর এক চোট সমস্যায় ভুগছে শুভমান গিলের দল। উইকেটকিপার ঋষভ পান্তের খেলা নিয়ে যখন দুশ্চিন্তা, তখন পেস ইউনিটেও দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।

সর্বশেষ চোটে পড়েছেন এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার আর্শদীপ সিং। নেট সেশনে বল করার সময় সাই সুদর্শনের একটি স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে তার বাঁহাত কেটে যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সেই চোটে আর্শদীপের হাতে সেলাই লেগেছে এবং তিনি চতুর্থ টেস্টে অংশ নিতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

এক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ‘তার হাতে সেলাই পড়েছে এবং তাকে নিয়ে এখনো চিকিৎসা দল পর্যবেক্ষণ করছে। চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা প্রায় নেই, তবে পঞ্চম টেস্টে তাকে পাওয়া যেতে পারে।’

ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোশাটে অবশ্য বৃহস্পতিবার বলেছিলেন, ‘আর্শদীপের আঙুলে কাট লেগেছে, কতটা গভীর সেটা চিকিৎসা পরীক্ষার পর বোঝা যাবে। এই কয়েকদিনের পরিকল্পনায় সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরেক তরুণ পেসার আকাশ দীপ যিনি বার্মিংহাম টেস্টে ১০ উইকেট নিয়ে ভারতকে জিতিয়েছিলেন, তিনিও ম্যানচেস্টার টেস্টে খেলা নিয়ে সংশয়ে রয়েছেন। তার একটি গ্রোয়েন ইনজুরি দেখা দিয়েছে। লর্ডস টেস্টের চতুর্থ দিনে বোলিংয়ের সময় আকস্মিকভাবে পেট চেপে ধরতে দেখা যায় তাকে। মাঠ ছাড়তে হয় এবং সেদিন আর বল করতে পারেননি।

শনিবার ম্যানচেস্টারে যাওয়ার আগে দলের অনুশীলনে বল করতে দেখা যায়নি আকাশ দীপকে। সূত্র জানায়, তার চোটের অবস্থা পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসক দল।

তবে ভারতের একমাত্র দুশ্চিন্তা বোলিংয়ে থেমে নেই। তৃতীয় টেস্টে ফিল্ডিংয়ের সময় ঋষভ পান্ত বাঁহাতের তর্জনীতে আঘাত পান। বুমরাহর ডেলিভারি থামাতে গিয়ে বল আঙুলে লাগে। এরপর উইকেটকিপিং না করলেও, তিনি ব্যাট করেছিলেন দুই ইনিংসেই। তবে চতুর্থ টেস্টে তার উইকেটকিপিং নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

চতুর্থ টেস্ট ২৩ জুলাই শুরু হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। যেখানে ভারত এখন পর্যন্ত ৯ বার খেলেও একটিও টেস্ট জিততে পারেনি—৪টি হেরেছে, বাকি ৫টি ড্র। লর্ডসে পরাজয়ের পর সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচ ভারতের জন্য ‘মাস্ট-উইন’ হয়ে দাঁড়িয়েছে। তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতি এই ম্যাচে ভারতের চ্যালেঞ্জ আরও কঠিন করে তুলেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X