স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

৯ ম্যাচ পর টস ভাগ্য ফিরল লিটনের

টসের দৃশ্য।  ছবি : সংগৃহীত
টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

লম্বা সময় পর অবশেষে টসে হাসল লিটন দাসের ভাগ্য। ৯ ম্যাচ টানা টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই দারুণ এক মানসিক জয়ে মাঠে নামল টাইগাররা।

শ্রীলঙ্কা সফর শেষ করে মাত্র কয়েক দিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিশ্রামের খুব একটা সুযোগ না পেলেও আজ থেকে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। ঘরের মাঠে সিরিজ শুরু করার আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত লিটনের কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

আজকের ম্যাচে একাদশে এসেছে একটি পরিবর্তন। শেষ টি-টোয়েন্টিতে খেলা শরীফুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন গত কিছুদিন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। তার অভিজ্ঞতা নতুন বল হাতে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ :

সাইম আইয়ুব, ফখর আহমেদ, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দর্শকরা আশা করছেন পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন। মাঠের লড়াইয়ে এবার কারা হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X