স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০২:০৯ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কোথায় এবং কীভাবে দেখবেন বাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তানের আজকের টি-টোয়েন্টি ম্যাচ
ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি :সংগৃহীত

আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসী লিটন কুমার দাসের দল, আর প্রতিপক্ষ হিসেবে আছে সাম্প্রতিক সময়ের শক্তিশালী পাকিস্তান। এই হাইভোল্টেজ সিরিজ ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মাঝে। তাই যারা মাঠে যেতে পারবেন না, তাদের জন্য থাকছে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে খেলা দেখার সুযোগ।

টিকিট ও মাঠে খেলা দেখার সুযোগ:

অনলাইনে আগেভাগেই টিকিট কেটে সরাসরি মাঠে বসে উপভোগ করা যাবে খেলা।

  • পূর্ব গ্যালারির টিকিট মূল্য: ৩০০ টাকা
  • ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট মূল্য: ৩,৫০০ টাকা

টিভিতে কোথায় দেখা যাবে:

বাংলাদেশের দর্শকরা দুইটি চ্যানেলে সরাসরি খেলা দেখতে পারবেন—

  • টি-স্পোর্টস
  • নাগরিক টিভি

অনলাইনে লাইভ স্ট্রিমিং:

মোবাইল বা ল্যাপটপে খেলা দেখার জন্য রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা—

  • টি-স্পোর্টস অ্যাপ
  • ট্যাপম্যাড (Toffee) অ্যাপ

তবে এইদুটি অ্যাপ ছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমেও দেখা যাবে খেলা।

আন্তর্জাতিক দর্শকদের জন্য:

  • পাকিস্তানে: এ স্পোর্টস এবং টেন স্পোর্টস
  • উত্তর আমেরিকায়: উইলো টিভি
  • আফ্রিকায়: সুপারস্পোর্ট
  • মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়: ক্রিকবাজ
  • লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম (পাকিস্তান): ‘তামাশা’

লাইভ আপডেট ও পরিসংখ্যান:

ম্যাচের আপডেট পেতে চোখ রাখতে পারেন কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজ ও কালবেলার ওয়েবসাইটে।

সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। লড়াই শুরু হবে বল ও ব্যাটে, কিন্তু প্রতিটি মুহূর্তের উত্তেজনায় অংশ নিতে প্রস্তুত হয়ে যান আপনি, যেখানে থাকুন না কেন। কারণ ক্রিকেট এখন শুধু মাঠে নয়, পৌঁছে যাচ্ছে সবার হাতের মুঠোয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১০

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১১

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১২

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৩

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৪

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৫

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৬

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৭

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৮

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৯

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

২০
X