স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এক ম্যাচ পরেই দর্শকদের স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশ নিষিদ্ধ

খাবার সহ স্টেডিয়ামে সমর্থক। ছবি : সংগৃহীত
খাবার সহ স্টেডিয়ামে সমর্থক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচেই মাঠে দর্শকদের জন্য খাবার নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু মাত্র এক ম্যাচ পরেই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ।

বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কারণ হিসেবে বলা হয়েছে, ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।’

বোর্ড আরও জানিয়েছে, সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে সহযোগিতা করতে দর্শকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন পর দর্শকদের স্টেডিয়ামে বাইরে থেকে খাবার আনার সুযোগ দিয়েছিল বিসিবি। সেই সময় বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান বলেছিলেন, দর্শকদের সুবিধার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, স্টেডিয়ামের অভ্যন্তরে খাবার বিক্রির দায়িত্ব স্থানীয় প্রভাবশালীদের হাতে থাকায় খাবারের দাম নির্ধারণে বিসিবির নিয়ন্ত্রণ থাকে না। এ সমস্যা সামলাতেই বাইরে থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া সেই অনুমতি মাত্র এক ম্যাচেই প্রত্যাহার করা হলো।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে আগামীকাল (২২ জুলাই) ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X