স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ সুযোগ দিয়েছে, তাই জিতেছে পাকিস্তান’—সাবেক পাক তারকার দাবি

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শেষ ম্যাচে হারের পরও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজ শেষ হলেও, মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে লিটনদের বড় হার নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সেই বিতর্কে এবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমাল। তার দাবি—সেই ম্যাচে বাংলাদেশই ‘সুযোগ করে দিয়েছে’ বলেই জয় পেয়েছে পাকিস্তান।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতে কামরান বলেন, ‘তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান জিতেছে ঠিকই, কিন্তু আমি বলব, বাংলাদেশই তাদের জেতার সুযোগ করে দিয়েছে। আগের দুই ম্যাচে যে দাপট দেখিয়েছে তারা—একটায় পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছিল, আরেকটিতে ১১০ রানে বেঁধে জিতেছিল—তা দেখে মনে হচ্ছিল, এবার ধবলধোলাই হবেই।’

তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ মনে করেছে, মূল লক্ষ্য পূরণ হয়েছে। এখন একাদশের বাইরে যারা আছে, তাদের সুযোগ দেওয়া যাক। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছে পাকিস্তান।’

বাংলাদেশ পুরো সিরিজে রোটেশন পলিসি অনুসরণ করে একাদশে পরিবর্তন এনেছে। এ বিষয়েও প্রশ্ন তুলেছেন কামরান আকমল। তার ভাষায়, ‘রোটেশন করা হয়েছে পাকিস্তানের সঙ্গে! আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে নয়। এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। এটা নিয়ে বেশি কিছু না বললেও চলবে, লজ্জার কথা বললেই যথেষ্ট।’

বিশেষ করে ব্যাটিং কম্বিনেশন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার মতে, প্রথম ম্যাচ থেকেই লেফট-রাইট হ্যান্ড ব্যাটারদের মিশ্রণ তৈরি করা উচিত ছিল পাকিস্তানের। ‘ফখর জামান আর সাইম আয়ুবকে একসঙ্গে খেলিয়ে তারা বাংলাদেশের স্পিনারদের সুবিধা করে দিয়েছে,’ মন্তব্য করেন আকমল। ‘শাহিবজাদা ফারহানকে খেলালে স্পিনাররা এতটা সফল হতে পারত না।’

এটাই প্রথম নয়, পাকিস্তানের সাবেক তারকারা এমন সমালোচনায় মুখর হয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টির পরও তাসকিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন কামরান। তার দাবি, ‘বাংলাদেশের সেরা বোলারকে বসিয়ে তারা প্রমাণ করেছে, পাকিস্তান এখন ছোট দল হিসেবেই বিবেচিত!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১০

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১১

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১২

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৩

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৪

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৫

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৬

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৭

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৮

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৯

রামিসা হত্যা মামলার রায় আজ

২০
X