স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে হারকে অপমান বললেন কামরান আকমাল

কামরান আকমাল। ছবি : সংগৃহীত
কামরান আকমাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে একের পর এক পরাজয়ে বিপর্যস্ত পাকিস্তান দল। টানা দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে খুইয়ে বসেছে বাবর আজমবিহীন দলটি। আর আজ (বুধবার) তৃতীয় ম্যাচে হেরে গেলে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের লজ্জায় পড়বে পাকিস্তান। এমন পারফরম্যান্সে খেপে উঠেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা।

পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল বলছেন, এই হারের মধ্য দিয়ে পাকিস্তান ক্রিকেটের অপমান হচ্ছে। তিনি সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশের এক সিদ্ধান্তে—সিরিজের দ্বিতীয় ম্যাচে মূল পেসার তাসকিন আহমেদকে বিশ্রামে রাখার সিদ্ধান্তে।

নিজের ইউটিউব চ্যানেলে আকমল বলেন, ‘বাংলাদেশ দল আমাকে আফসোসে ভোগাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে তারা তাদের সেরা বোলার তাসকিনকে বিশ্রামে রাখে! আমার মনে হয়, পাকিস্তানের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না।’

আকমলের মতে, প্রতিপক্ষকে মূল্য না দেওয়ার মতো কিছুই আর বেশি অপমানজনক নয়। আর বাংলাদেশ সেটা করেছে তাসকিনকে বিশ্রামে রেখে—তবু জয় এসেছে।

শুধু আকমল নন, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত শোয়েব আখতারও ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে। পিটিভি স্পোর্টসে এক আলোচনায় তিনি বলেন,

‘এই দল নতুন করে গড়তে হবে—যদি তাতে ২০ বছর সময় লেগে যায়, তাও সমস্যা নেই। আপনি নিজের সেরা একাদশই জানেন না! সাইম কিছু করতে পারেনি, ফখর ব্যর্থ। এ ধরনের কন্ডিশনে তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তা কোনো কাজে আসছে না।’

তবে বাংলাদেশ দলের জন্য ছিল প্রশংসার ঝাঁপি। শোয়েব বলেন, ‘বাংলাদেশের স্কোয়াডটা দারুণ ভারসাম্যপূর্ণ। তারা জানে কাকে কখন ব্যবহার করতে হবে। স্পিনার আর পেসাররা সবাই জানে নিজের দায়িত্ব। কেউ ২টা, কেউ ৩টা করে উইকেট নিয়েছে। তারা নিখুঁতভাবে ম্যাচ শেষ করে। ঘরের মাঠে তারা দারুণ দল—শুধু পাকিস্তান নয়, গোটা দুনিয়াকেই হারিয়েছে।’

এই সিরিজে জয় মানেই ইতিহাস—প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ সামনে। তার ওপর প্রতিপক্ষের এমন হাহাকারও প্রমাণ করে, বাংলাদেশের উন্নতি আর জয়গুলো মোটেও কাকতালীয় নয়। এটা সম্মান আদায়ের জয়, যা তাসকিনদের বিশ্রামেও থেমে থাকছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X