কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় ‘মোন্থা’: বিকেলের মধ্যেই বৃষ্টি হতে পারে যেসব জেলায়

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি ভারতের উত্তর ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে বিকেল ৫টার মধ্যে দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টি হতে পারে।

শুক্রবার (৩১ অক্টোবর) নিজের ফেরিভায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন, ‘ঘূর্ণিঝড় ‘মোন্থা’র প্রভাবে আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে সম্ভব্য বৃষ্টিপাত নিম্নরূপ :

সিলেট বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় সুনামগঞ্জ, সিলেট জেলার মেঘালয় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় নেত্রকোনা জেলার কোনো-কোনো উপজেলার ওপরে বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

রংপুর বিভাগ : এই পূর্বাভাস লেখার সময় দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড় সিমান্তবর্তী কোনো-কোনো উপজেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি দিনাজপুর, ঠাকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার ওপরে।

রাজশাহী বিভাগ : সকাল ৮টার পর থেকে বিকেল ৫টার মধ্যে সকল জেলার ওপরে হালকা থেকে মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, ও সিরাজগঞ্জ জেলার ওপরে।

ঢাকা বিভাগ : আজ টাঙ্গাইল, গাজীপুর ও কিশোরগঞ্জ জেলা ছাড়া ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোর ওপরে দুপুর ৩টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

খুলনা বিভাগ : কুষ্টিয়া, মেহেরপুর জেলা এবং ছাড়া খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্রগ্রাম বিভাগ : সকাল ১০টার পর থেকে বিকেল ৫টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী জেলাগুলোর কোনো-কোনো স্থানে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১০

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১১

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১২

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৩

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৪

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৬

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৭

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৮

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৯

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

২০
X