কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

প্রস্রাবে অতিরিক্ত ফেনা কি কিডনি বিকল হওয়ার লক্ষণ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রস্রাবে সামান্য ফেনা থাকা অস্বাভাবিক কিছু নয়। কারণ, মূত্র শুধুই পানি নয়, এর সঙ্গে শরীরের বিভিন্ন বর্জ্য পদার্থও বেরিয়ে আসে। অনেক সময় পর্যাপ্ত পানি না খেলে বা শরীরে পানিশূন্যতা দেখা দিলে প্রস্রাবে ফেনা বা রং পরিবর্তন দেখা দিতে পারে। এ ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই।

তবে যদি পর্যাপ্ত পানি পান করার পরও মূত্রে ফেনার পরিমাণ বাড়তে থাকে, তাহলে বিষয়টি অবহেলা করা ঠিক হবে না বলে সতর্ক করেছেন চিকিৎসকরা।

কেন প্রস্রাবে ফেনা বাড়ে?

বিশেষজ্ঞদের মতে, মূত্রে অস্বাভাবিক হারে ফেনা বাড়া মানে শরীরের ‘ছাঁকনি’ অর্থাৎ কিডনি ঠিকভাবে কাজ করছে না। এতে শরীরের অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিন (অ্যালবুমিন) মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। দীর্ঘদিন এমন চলতে থাকলে কিডনি বিকল হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর পাশাপাশি কিছু উপসর্গও দেখা দিতে পারে। যেমন পায়ের পাতা ও গোড়ালি ফুলে যাওয়া, মুখ বা চোখের চারপাশে ফোলাভাব, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা এবং মূত্রের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন।

সমস্যা প্রতিরোধে যা করবেন

১. পর্যাপ্ত পানি পান করুন।

২. অতিরিক্ত লবণ ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

৩. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন, কারণ উচ্চ রক্তচাপ কিডনির ক্ষতি করতে পারে।

৪. অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার সীমিত করুন।

৫. ওজন নিয়ন্ত্রণে রাখুন, কারণ স্থূলতা কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে।

সতর্কবার্তা

যদি নিয়ম মেনে চলার পরও ফেনা কম না হয়, অথবা ফোলাভাব ও ক্লান্তি বেড়ে যায়, তাহলে দেরি না করে নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১০

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১১

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১২

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৩

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৪

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৫

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৬

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৭

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X