‎পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের

নিহত ইমাম সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত ইমাম সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

‎কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশাচাপায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় মসজিদের ইমাম। ‎‎

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন নামক স্থানে এ ঘটনা ঘটে।

‎‎নিহত হাফেজ সাইফু্ল ইসলাম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

‎‎প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার হাসান বলেন, নিহত হাফেজ সাইফুল ইসলাম আমার দোকানের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেকুয়া বাজার দিক থেকে আসা মগনামামুখী একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। অটোরিকশাটি উল্টে গিয়ে ৩ যাত্রীও আহত হন। পরে হাফেজ সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাফেজ সাইফুল ইসলাম চট্টগ্রামের রাউজান এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। চাকরির কারণে বেশ কিছু দিন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয় না। ছুটি নিয়ে নিজ এলাকায় এসে ছোট বোনকে দেখতে পেকুয়া ভোলাইয়াঘোনা বোনের শ্বশুর বাড়িতে যান। বোনের সঙ্গে দেখা করে বাড়ি ফিরতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। হাফেজ সাইফুল ইসলাম ৩ সন্তানের জনক।

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না উল্লেখ করে আবেদন করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

১০

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১১

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

১২

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১৩

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১৪

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৬

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৭

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৮

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৯

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X