পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

এক টানে ১৫০ মণ ইলিশ, বিক্রি হলো কত

ট্রলার থেকে ওঠানো হচ্ছে মাছ। ছবি : কালবেলা
ট্রলার থেকে ওঠানো হচ্ছে মাছ। ছবি : কালবেলা

বঙ্গোপসাগর থেকে এক টানে ১৫০ মণ ইলিশ নিয়ে বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এসেছে একটি ট্রলার। ২৭ হাজার টাকা মণ হিসেবে এ মাছ বিক্রি হয় ৪০ লাখ টাকা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ নামের আড়তে এ মাছ বিক্রির উদ্দেশ্যে ওঠানো হয়। মাছগুলো ডাকের মাধ্যমে বিক্রি হয় ৪০ লাখ ৫০ হাজার টাকায়। এসব মাছ গত ২৯ অক্টোবর কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সমুদ্রে ধরা পড়ে।

জানা গেছে, এফবি সাফওয়ান-৩ নামের মাছ ধরার ট্রলারটি গত ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলে নিয়ে সমুদ্রে ফিশিং করতে যায়। ওই দিন বিকেলে গভীর সমুদ্রে জাল ফেলায় কাঙ্ক্ষিত মাছগুলো ধরা পড়েছে।

ট্রলারের মাঝি রুবেল বলেন, আমরা ২৯ অক্টোবর সাগরে যাই। বিকেলে জাল ফেলানোর পরেই টান দিতে গিয়ে দেখি ইলিশ আর ইলিশ। আমাদের ট্রলারের তিনটি কল পূর্ণ হয়েছে। মাছ বেশি হওয়ায় মাছসহ জাল কেটে দিয়ে এসেছি।

ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছিল। এই মাছ বিক্রি করে আগের লোকসান কিছুটা কাটিয়ে উঠতে পারব।

আড়তদার মোস্তফা আলম বলেন, আমার আড়তে মাছ বিক্রি হয়েছে। সাগরে ট্রলিং বন্ধ করার কারণে জেলেরা এত মাছ পেয়েছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের অবরোধ শেষে জেলেরা সাগরে গিয়েই মাছ পেয়েছে- এটা খুশির খবর। তবে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি আমাদের বিএফডিসিতে। হঠাৎ এক ট্রলারে ১৫০ মণ ইলিশ পাওয়ায় আমরাও খুশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১১

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১২

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১৩

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৪

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৫

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৬

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৭

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৮

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৯

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

২০
X