স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মহারাজকে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। গত মার্চে বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়া কেশব মহারাজকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভারত ওয়ানডে বিশ্বকাপের জন্য টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

ভারতে অনুষ্ঠেয় ১০ দলের বিশ্বকাপের জন্য শক্তিশালী গঠন করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এখনো এক মাস বাকি রয়েছে ওয়ানডে বিশ্বকাপের। এর মধ্যেই আইসিসির বেধে দেওয়া সময়ের শেষ দিনে স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। তবে আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াডে পরিবর্তন করার সুযোগ থাকবে দশটি দলের।

এবারের বিশ্বকাপের প্রোটিয়া দলে বড় চমকের নাম পেসার জেরাল্ড কোয়েটজে। চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে এই ডান হাতি তরুণ পেসারের। দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র দুটি ওয়ানডে খেলে পাঁচ উইকেট শিকার করেছেন কোয়েটজে।

স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড়রা বিশ্বকাপের স্কোয়াডে আছেন। কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডের ডুসেনের মতো অভিজ্ঞ ব্যাটাররা স্কোয়াডে রয়েছেন। ক্রিকেটের মেগা আসরে প্রোটিয়াদের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন পেসার কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া এবং লুঙ্গি এনগিদির মতো অভিজ্ঞ বোলাররা।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X