স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টিকিট জটিলতায় দেশে ফিরছেন না শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে টুর্নামেন্টে আর দেখা যাবে না এই বাঁহাতি ব্যাটারকে। তাই দেশে ফিরে আসার কথা রয়েছে শান্তর। তবে পাকিস্তানে বিমানের টিকিট জটিলতায় পড়েছেন আফগান ম্যাচের সেঞ্চুরিয়ান। তাই আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরতে পারছেন না নাজমুল শান্ত।

আফগানদের বিপক্ষে শতক হাঁকানো শান্ত হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন। আজ (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান নাজমুলের। গ্রুপপর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের পর আফগানিস্তানের বিপক্ষে ১০৪ রানের ক্যামিও ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে জোড়া সেঞ্চুরিতে আফগানদের বিপক্ষে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন বাংলাদেশকে। যার ওপর দাঁড়িয়ে ৮৯ রানের বিশাল জয় তুলে নিয়েছিল সাকিব বাহিনী।

গত রোববার লাহোরে আফগানিস্তানের বিপক্ষেই ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন নাজমুল। পরদিন এমআরআই করানো হলে চোট ধরা পড়ে।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান জানান, ‘ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং ব্যথার কথা জানিয়েছিল সে (শান্ত) এবং পরে আর ফিল্ডিং করতে পারেননি। বিষয়টি নিশ্চিত হতে এমআরআই স্ক্যান করা হয়েছিল। সতর্কতা হিসেবে, শান্ত টুর্নামেন্টে আর অংশ নেবে না। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে তাকে দেশে ফিরত পাঠানো হবে।’

আগামী ২১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজেও খেলতে পারবেন না নাজমুল শান্ত। কিইউদের বিপক্ষে বিশ্বকাপের আগে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করেই ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতের বিমান ধরবেন সাকিব-মিরাজরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X