স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি ব্যাটার, সাময়িক নিষিদ্ধ করল পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার হায়দার আলিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি); অভিযোগের তদন্ত চলাকালেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তারা।

২৪ বছর বয়সী ব্যাটার হায়দার ছিলেন পাকিস্তান ‘শাহীনস’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে। অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি বাসস্থানে ধর্ষণের ঘটনা ঘটে। ৪ আগস্ট সোমবার পুলিশে রিপোর্ট করা হলে পরদিন তাকে আটক করে ম্যানচেস্টার পুলিশ।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে: ‘২৩ জুলাই ম্যানচেস্টারের একটি স্থানে ধর্ষণের অভিযোগে ৪ আগস্ট একটি রিপোর্ট দায়ের করা হয়। এরপর ২৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।’

ব্রিটেনে চলমান তদন্তের সময় অভিযুক্তদের নাম প্রকাশ না করাই প্রচলিত নিয়ম, তবে পাকিস্তানের মিডিয়া ও বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে—ব্যক্তিটি হায়দার আলি।

ঘটনার পরপরই আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, তারা তদন্ত সম্পর্কে অবগত এবং খেলোয়াড়ের আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে সহায়তা দিচ্ছে।

‘আইনের প্রতি সম্মান জানিয়ে এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে পিসিবি হায়দার আলিকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে,’—বলে জানায় বোর্ড।

‘একই সঙ্গে খেলোয়াড়ের আইনি অধিকার সংরক্ষার লক্ষ্যে উপযুক্ত সহায়তাও নিশ্চিত করা হয়েছে।’

পিসিবি আরও জানিয়েছে, যুক্তরাজ্যের আইন ও তদন্ত প্রক্রিয়ার প্রতি তাদের পূর্ণ সম্মান আছে এবং তদন্ত শেষ হওয়ার পর তাদের কোড অব কন্ডাক্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কে এই হায়দার আলি?

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা হায়দার আলি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। গত ২২ জুলাই ইংল্যান্ড সফর শুরু করে পাকিস্তান শাহীনস দল, যেখানে ছিলেন তিনি।

তরুণ প্রতিভা হিসেবে উঠে আসা হায়দারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে পাকিস্তান ক্রিকেটে দেখা দিয়েছে চাঞ্চল্য। এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষাই একমাত্র পথ—তবে তার ক্রিকেট ভবিষ্যৎ যে ঝুঁকিতে পড়েছে, তা বলাই যায়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১২

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৩

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৪

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৫

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৬

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৭

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৮

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৯

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

২০
X