স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব,নারিন আর নিজের মাঝে সেরা হিসেবে কাকে বেছে নিলেন রশিদ?

সাকিব, নারিন আর নিজের মধ্যে নিজেকেই পছন্দ রশিদের। ছবি : সংগৃহীত
সাকিব, নারিন আর নিজের মধ্যে নিজেকেই পছন্দ রশিদের। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান, রশিদ খান ও সুনীল নারিন—এই তিন স্পিনারের নাম আলাদাভাবে বলার দরকার হয় না। বিশ্বজুড়ে তাদের ঘূর্ণি জাদুতে কাঁপে ব্যাটসম্যানরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায়ও এই তিনজন সেরা পাঁচে অবস্থান করছেন।

তবে এই তিনজনের মধ্যে সেরার মুকুট নিজের মাথাতেই পরালেন আফগান লেগস্পিনার রশিদ খান। ক্রিকইনফোর সঙ্গে এক র‍্যাপিড ফায়ার পর্বে যখন তাকে সাকিব, নারিন ও নিজের মধ্যে সেরা বেছে নিতে বলা হয়, রশিদ মজা করে বললেন— ‘এটা তো কঠিন ব্যাপার… রশিদ খান!’

বর্তমানে ৬৫৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী রশিদ। তার ঠিক পরেই আছেন অবসর নেওয়া ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট)। এরপরের তিন স্থানে রয়েছেন নারিন (৫৮৯), ইমরান তাহির (৫৪৭) ও সাকিব (৪৯৮)।

রশিদের র‍্যাপিড ফায়ারে একাধিকবার বিভিন্ন স্পিনারের নামের তুলনা করা হয়। চাহাল বনাম ইমাদ ওয়াসিম—সেখানে রশিদ বেছে নেন চাহালকে। কিন্তু চাহাল বনাম ইমরান তাহিরের ক্ষেত্রে ভোট দেন তাহিরকে। নিজের স্বদেশি মুজিব উর রহমানের চেয়ে তাহিরকে এগিয়ে রাখার কারণ হিসেবে রশিদ উল্লেখ করেন তাহিরের বেশি উইকেট সংগ্রহের কথা।

তাহিরের সঙ্গে নারিনের তুলনায় অবশ্য আফগান তারকা বেছে নেন ক্যারিবীয় রহস্য স্পিনারকে। এরপর যখন সাকিব, শামসি, হাসারাঙ্গাদের নাম আসে—সব ক্ষেত্রেই নারিনকেই প্রাধান্য দেন রশিদ। কিন্তু শেষ প্রশ্নে, যখন নিজের সঙ্গে নারিনের তুলনা করতে বলা হয়, তখন হেসে ফেলে রশিদের রায়—নিজেকেই সেরা!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করলেও সাকিব এখনো সক্রিয় আছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। চলতি বছর পিএসএল ও গ্লোবাল সুপার লিগে খেলেছেন টাইগার অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X