স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের পর মুশফিকের ফিফটি

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও অধিনায়ক সাকিব আল হাসানের পর ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম।

বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের মাঝে জোড়া ফিফটিতে বাংলাদেশকে ম্যাচে ফেরায় সাকিব-মুশফিক জুটি। অধিনায়কের পর এবার ক্যারিয়ারের ৪৭তম ফিফটিতুলে নিলেন উইকেটকিপার মুশফিক।

লাহোরে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে ৪৯ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। কিন্ত শুরুর ধাক্কা সামলে শতরানের জুটি গড়ে তোলে সাকিব-মুশফিক। বাংলাদেশের দলপতি ৫৩ বলে ৭টি চারের সাহায্যে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি করে আউট হন সাকিব। তবে বিশ্বসেরা অলরাউন্ডারের বিদায়ের পর ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মিস্টার ডিপেন্ডেবল।

লাহোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ দলের টপ অর্ডাররা। দলীয় রানের খাতা খোলার আগেই গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফিরে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিরাজ। ওয়ান ডাউনে ব্যাটিং করতে নেমে দারুন শটে ৪টি চারের সাহায্যে ১৬ রানে আউট হন লিটন দাস।

আক্রমণে এসেই বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ফিরিয়ে দেন তাওহীদ হৃদয় ও ওপেনার নাঈম শেখকে। ব্যাক্তিগত ২০ রানের সময় নাঈমকে নিজের বলে নিজেই ক্যাচ নেন রউফ। পাওয়ার প্লের শেষ ওভারে হৃদয়ের স্টাম্প উড়িয়ে দেন এই পাকিস্তান পেসার। শূন্য রানে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার।

৪৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে পঞ্চম উইকেট জুটিতে ম্যাচে ফিরিয়েছে অধিনায়ক সাকিব ও মুশফিক। শতরানের জুটি গড়ে ফাহিম আশরাফের বলে ৫৩ রানে আউট হন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X