স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ানডেতে রোহিত-কোহলির খেলা নিয়ে যা বললেন গাঙ্গুলি

রোহিত-বিরাটের ওয়ানডে খেলা নিয়ে মুখ খুলেছেন গাঙ্গুলি। ছবি : সংগৃহীত
রোহিত-বিরাটের ওয়ানডে খেলা নিয়ে মুখ খুলেছেন গাঙ্গুলি। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও রোহিত শর্মা ও বিরাট কোহলি নিজেদের ধরে রেখেছেন একদিনের ফরম্যাটে। ২০২৪ সালে বার্বাডোসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছরের শিরোপা খরা কাটানোর পর তারা টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ান। তবু ওয়ানডেতে তাদের ধারাবাহিকতা এখনো চোখে পড়ার মতো।

তবে ২০২৭ সালের বিশ্বকাপে তাদের থাকা না-থাকা নিয়ে চলছে জোর আলোচনা। এ প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানালেন—যতক্ষণ ভালো খেলবেন, ততক্ষণ দলে থাকা উচিত।

গ্রি বিজনেস লিমিটেডের এক অনুষ্ঠানে গাঙ্গুলি বলেন, ‘বলাটা কঠিন। যে ভালো করবে, সে-ই খেলবে। যদি তারা পারফর্ম করে, তবে অবশ্যই চালিয়ে যাওয়া উচিত। কোহলির ওয়ানডে রেকর্ড অসাধারণ, রোহিত শর্মারও তাই। দুজনই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত।’

রোহিত-কোহলির অনুপস্থিতিতেই ইংল্যান্ডে অনুষ্ঠিত অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ২-২ ড্র করে ভারত। তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় ক্রিকেট কারও জন্য থেমে থাকে না। প্রতিভার অভাব নেই। সুনীল গাভাস্কার ছিলেন, তারপর এলেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহওয়াগ, ভিভিএস লক্ষ্মণ। তারা সরে গেলে এলো বিরাট কোহলি। আর কোহলি যখন সরে যাবে, তখন উঠে আসবে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, শুভমন গিল।’

গাঙ্গুলি আরও যোগ করেন, ‘আমাদের শক্তিশালী ঘরোয়া ক্রিকেট, আইপিএল, এ-টিম, অনূর্ধ্ব-১৯—এসব মিলিয়ে প্রতিভার জোগান কখনও থামবে না।’

ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন গাঙ্গুলি। ‘ম্যানচেস্টার টেস্টে দ্বিতীয় ইনিংসে আমরা ছিলাম ০/২, সেখান থেকে ওভালে সিরিজ সমতায় আনা অসাধারণ। অনেক দিন পর—সম্ভবত ২০০২ বা ২০০৭-এর পর—ইংল্যান্ডে ভারতের শীর্ষ ছয় ব্যাটার এত ধারাবাহিকভাবে ভালো খেলেছে। শুভমন গিল, যশস্বী, পান্ত, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর—সবার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো,’ বলেন তিনি।

রোহিত ও কোহলি ওয়ানডেতে কতদিন টিকে থাকবেন, তার উত্তর সময়ই দেবে। তবে গাঙ্গুলির বিশ্বাস—ফর্ম থাকলে বয়স কোনো বাধা নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X