স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যে রিপোর্ট ভাগ্য নির্ধারণ করে দেয় বিসিবি সভাপতি ফারুকের

ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলের সাবেক ক্রিকেটার সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে মাত্র নয় মাসের মাথায় সেই দায়িত্ব হারাতে হলো তাকে—মূল কারণ হিসেবে উঠে এসেছে বিপিএল আয়োজন নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট।

গত বছরের আগস্টে এনএসসির কোটায় পরিচালক হিসেবে বোর্ডে যোগ দেন ফারুক আহমেদ। পরবর্তীতে বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েন। কিন্তু চলতি বছরের মে মাসে তাকে সরিয়ে সভাপতি করা হয় জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে।

জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দীনের সঞ্চালিত ‘ঠিকানা’ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, বোর্ডের অধিকাংশ পরিচালক ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবহির্ভূত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছিলেন।

‘বিপিএল আয়োজন নিয়ে মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই রিপোর্টে দেখা যায়, রাজশাহী ও চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিগুলো দল পরিচালনায় ব্যর্থ হয়েছে, খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে পারেনি এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এই ব্যর্থতাগুলোই তার সরিয়ে দেওয়ার বড় কারণ,’—বলেন আসিফ মাহমুদ।

১৯৯৩-৯৪ মৌসুমে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন ফারুক আহমেদ। ১৯৯৩ সালের আইসিসি ট্রফিতে দেশকে নেতৃত্ব দেন এবং ১৯৯৯ বিশ্বকাপে শেষবার জাতীয় দলে খেলেন। খেলোয়াড়ি জীবনের পর দুই দফায় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম জাতীয় দলে অভিষেক পান।

৮ বছর বিরতির পর বিসিবি সভাপতি হিসেবে ফিরে আসা ফারুকের মেয়াদ শেষ হলো হঠাৎ করেই। তদন্ত রিপোর্টের পর্যবেক্ষণ ও বোর্ড পরিচালনায় মতবিরোধই শেষ পর্যন্ত তার বিদায়ের পথ তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X