স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

লিটনদের ছক্কা মারা শেখাতে জুলিয়ান উডের নতুন উপহার: প্রোভেলসিটি ব্যাট

প্রোভেলসিটি ব্যাট লিটনদের দেখাচ্ছেন জুলিয়ান উড। ছবি : সংগৃহীত
প্রোভেলসিটি ব্যাট লিটনদের দেখাচ্ছেন জুলিয়ান উড। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে আসছে নতুন ধারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিয়োগপ্রাপ্ত পাওয়ার-হিটিং কোচ জুলিয়ান উড নিয়ে এসেছেন অভিনব এক সরঞ্জাম—প্রোভেলসিটি ব্যাট। দেখতে স্রেফ ভারী লোহার দণ্ড মনে হলেও, আসলে এই ব্যাট খেলোয়াড়দের হ্যান্ড-আই কো-অর্ডিনেশন, সঠিক সুইং মেকানিক্স ও শক্তিশালী শট খেলার কৌশল শেখানোর জন্য তৈরি।

সম্প্রতি বিসিবি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন দাস এই প্রোভেলসিটি ব্যাট হাতে শ্যাডো শট খেলছেন—ড্রাইভ, স্কয়ার কাট থেকে শুরু করে পুল পর্যন্ত। প্রতিটি শটের মধ্যেই বোঝা যাচ্ছিল ব্যাটের ভেতরে থাকা বিশেষ প্রযুক্তি কীভাবে তার সুইংকে আরও পরিপূর্ণ করছে।

কীভাবে কাজ করে এই ব্যাট?

প্রোভেলসিটি ব্যাটের মূল বৈশিষ্ট্য হলো এর ভেতরে থাকা আটটি রেজিস্ট্যান্স ব্যান্ড। যত বেশি ব্যান্ড ব্যবহার করা হবে, ব্যাটের ব্যারেল সরানো তত কঠিন হবে।

ব্যাটসম্যান যদি বেশি ব্যাট স্পিড তৈরি করতে পারেন, তাহলে ডাবল ক্লিক শব্দ শোনা যাবে।

আর যদি সঠিক ব্যাট স্পিড বা মেকানিক্স না থাকে, তবে শোনা যাবে একক্লিক—মানে যথেষ্ট শক্তি তৈরি হয়নি।

বাংলাদেশ নারী দলের ব্যাটিং কোচ নাসিরউদ্দিন ফারুক এ নিয়ে বলেন, ‘এ পদ্ধতিটা নতুন। আগে আমরা নেটে বল ফেলতাম, মেশিনে খেলতাম; কিন্তু এভাবে কখনো কাজ করিনি। ধীরে ধীরে ব্যাটাররা অভ্যস্ত হলে সুইং নিখুঁত হবে। বিশেষ করে যারা ডেথ ওভারে শক্তিশালী শট খেলতে চায়, তাদের জন্য দারুণ সহায়ক।’

তবে ফারুক কিছু সংশয়ও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা এশিয়ায় বেসবল-স্টাইলের সুইং কম ব্যবহার করি, এখানে কবজির কাজটাই বেশি গুরুত্বপূর্ণ। মিরপুরের মতো উইকেটে গলফ-স্টাইলের হিটিং বেশি মানানসই। তবে বাউন্সি উইকেটে গেলে অবশ্যই বেসবল-স্টাইল কাজে লাগতে পারে।’

বাংলাদেশে আগে কখনো এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। জুলিয়ান উডের হাত ধরে খেলোয়াড়রা এখন নতুন অভিজ্ঞতা পাচ্ছেন। ব্যাটিংয়ের এই বৈপ্লবিক পরিবর্তন আসলেই কি ম্যাচে কার্যকর হবে, নাকি নেটে সীমাবদ্ধ থাকবে—তা সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, পাওয়ার-হিটিংয়ে এক নতুন দিগন্ত উন্মোচন হলো বাংলাদেশ ক্রিকেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১০

আইনজীবী বারে হামলা

১১

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১২

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৩

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৪

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৭

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৮

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৯

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

২০
X