সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত
ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের জন্য ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। ঘোষিত দল নিয়ে শুরু হয়েছে সমালোচনাও। বিশেষ করে শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়ালের বাদ পড়াকে মেনে নিতে পারছেন না ক্রিকেট সমর্থকরা।

ভক্তদের মতো এ দুই ক্রিকেটারের বাদ পড়ায় চরম হতাশ ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি মনে করেন, দলের স্বার্থে খেলতে গিয়েই কপাল পুড়েছে শ্রেয়াস ও যশস্বীর।

এশিয়া কাপের দলে শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়ালের বাদ পড়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না অশ্বিন। তার মতে, শ্রেয়াস ও যশস্বী এমন দুই ক্রিকেটার যারা দলের স্বার্থে ঝুঁকি নেন। এ দুই ক্রিকেটারই নিজেদের ব্যাটিং গড় বাড়ানোর পরিবর্তে দলের স্বার্থে আক্রমণাত্মক ব্যাটিং করেন বলে মনে করেন অশ্বিন।

ভারতের সাবেক এ স্পিনার বলেন, দুজনই নিজেদের গড়ের পরিবর্তে স্ট্রাইক রেটের জন্য বেশি খেলে। বাজে বলে তারা মারবেই। অনেক দিন পর ভারত এমন মনোভাবের ব্যাটার পেয়েছে। আমি যদি শ্রেয়াস ও যশস্বীর হতাম তাহলে ধরে নিতাম এবার সুযোগ শেষ। তাই পরের বার আর ঝুঁকি নিতাম না, বরং দলে নিজের জায়গা ধরে রাখার জন্য নিজের জন্য খেলতাম।

অশ্বিন মনে করেন, এত সাফল্য এনে দেওয়ার পরও জয়সওয়ালের সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের। ব্যাট হাতে সাফল্য এনে দেওয়ার পর আর কী করতে পারত জয়সওয়াল এমন প্রশ্নও তোলেন তিনি।

জয়সওয়াল প্রসঙ্গে তিনি আরও বলেন, টেস্টে সুযোগ পেয়ে তা দুই হাতে কাজে লাগিয়েছে জয়সওয়াল। টেস্ট ফরম্যাটে সাম্প্রতিক সময়ে অভিষেক হওয়া ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা সে। যেখানেই সুযোগ পেয়েছে নিজের সেরাটা দিয়েছে। এর বাইরে আর কী করার আছে তার। এখন আবার তাকে নতুন করে শুরু করতে হবে। আমি আশা করি ভবিষ্যতে সুযোগ পেলে সে নিজের সেরাটা দেবে।

উল্লেখ্য, ভারতের জার্সিতে ২৩ টি-টোয়েন্টিতে ৩৬ গড়ে ৭২৩ রান করেছেন জয়সওয়াল, যেখানে তার স্ট্রাইক রেট ১৬৪। অন্যদিকে, শ্রেয়াস আইয়ার ৫১ টি-টোয়েন্টিতে ১৩৬ স্ট্রাইক রেট ও ৩০ গড়ে রান করেছেন ১১০৪।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X