স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১২:১০ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে ‘পেছনে’ ফেলে ইতিহাস সালাহ’র

মোহামেদ সালাহ। ছবি : সংগৃহীত
মোহামেদ সালাহ। ছবি : সংগৃহীত

গত মৌসুমে মাঠের পারফরম্যান্সে লিভারপুলের মোহামেদ সালাহ ছিলেন অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করার পাশাপাশি ক্লাবকে শিরোপা জেতাতেও রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ এবার ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) ছেলেদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ৩৩ বছর বয়সী এই উইঙ্গার। ম্যানচেস্টারে মঙ্গলবার (১৯ আগস্ট) এই পুরস্কার তুলে দেওয়া হয়।

রেকর্ড তৃতীয়বারের মতো পিএফএ পুরস্কার জিততে সালাহ পেছনে ফেলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ম্যাক আ্যলিস্টারসহ ব্রুনো ফার্নান্দেজ, আলেকজান্ডার ইসাক, কোল পামার ও ডেকলান রাইসকে।

ইতিহাস গড়ে পিএফএ পুরস্কার জেতা সালাহ নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘অবশ্যই আমি ফুটবলার হিসেবে বড় কিছু করতে চেয়েছিলাম। আমি নিজের দিকে তাকালাম। মিশর থেকে উঠে আসা এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস রচনা করল। এই অর্জনে আমি গর্বিত।’

এদিকে, আ্যস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স উদীয়মান ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন। গত মৌসুমে ক্লাবটির জার্সিতে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ৫৪ ম্যাচে করেন ১৪ গোল। পিএফএ পুরস্কার জিতে তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি সেসব ফুটবলারের কাতারে নাম লেখাতে চাই যাদের মানুষ চেনে। এজন্য আমাকে সেই পথ পাড়ি দিতে হবে। আমার এখনো অনেক কিছু জেতার বাকি আছে।’

নারী ফুটবলে আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি বর্ষসেরা ফুটবলারের খেতাব জয়লাভ করেছেন। আর উদীয়মান নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন কালদেন্তির সতীর্থ আলিভিয়া স্মিথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১০

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১১

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৩

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৬

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৭

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৮

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৯

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

২০
X