স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল

ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত
ঢাকায় পা রাখল নেদারল্যান্ডস ক্রিকেট দল। ‍ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। বুধবার সকালে ঢাকায় এসে পৌঁছান স্কট এডওয়ার্ডসরা। এ দিনই তাদের চলে যাওয়ার কথা সিলেটে। কারণ, তিন ম্যাচের সিরিজটি হবে সেখানেই। এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ম্যাচ প্রস্তুতির জন্যই বিশেষ এ সিরিজটি হচ্ছে।

নেদারল্যান্ডস ক্রিকেট দলের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে এর আগে কোনোটিই দ্বিপক্ষীয় সিরিজ ছিল না। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছে তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এদেশে খেলেছে সাতটি ম্যাচ, তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়।

আসন্ন সিরিজের জন্য স্কোয়াডে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। ইনজুরির কারণে ঘোষিত দল থেকে ছিটকে গেছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

তাদের পরিবর্তে তিন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। তারা হলেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেব্রাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

সিলেটে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডস স্কোয়াড-

দম্যাক্স ও'দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১০

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১১

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১২

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৩

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৪

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৫

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

১৬

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১৭

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১৮

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১৯

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

২০
X