সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

সিলেটে গণশুনানি করেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। ছবি : কালবেলা
সিলেটে গণশুনানি করেন মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যের ক্ষতির পরিপ্রেক্ষিতে গণশুনানি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এ গণশুনানি হয়।

এদিকে, সাদাপাথর লুটপাটের ঘটনায় জড়িত ৫০ জনের খোঁজে এবার তদন্তে নেমেছে সিআইডি। বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তারা অনুসন্ধান শুরু করে।

এর মধ্যে পাথর উদ্ধারে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত চলে জেলা প্রশাসনের অভিযান। এ সময় পাঁচ হাজার ঘনফুট পাথর উদ্ধার এবং এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এদিন সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ সদস্যকে বদলি করা হয়। অবশ্য সিলেট পুলিশ সুপার জানিয়েছেন, এটি নিয়মিত বদলিরই অংশ।

প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সিলেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন বলেন, সাদাপাথর লুটপাটের ঘটনায় রাষ্ট্রের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্বে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে, সে জন্য সব বিষয় গোপনীয় রেখেই সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

জাহেদা পারভীন বলেন, আমরা দুটো বিষয়কে সামনে রেখে কাজ করছি। প্রথমটি কারা এ ঘটনায় জড়িত, কার কী দায় আছে। আর দ্বিতীয়টি ভবিষ্যতে এমন ঘটনা রোধে আমাদের প্রস্তাবনা দেব।

এ শুনানিতে প্রশাসনের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, ট্রাক পরিবহন মালিক সমিতি ও পাথর ব্যবসায়ী সমিতির নেতারা বক্তব্য দেন। শুনানিতে সিলেট প্রেস ক্লাব নেতারাও অংশ নেন।

এর আগে মঙ্গলবার তদন্ত কমিটি সরেজমিনে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা পরিদর্শন করে। গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ উচ্চপর্যায়ের এ তদন্ত কমিটি গঠন করে।

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে রদবদল : সিলেটে সাদাপাথরকাণ্ডের মধ্যে পুলিশের ২২ সদস্যকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার ১১ এসআই ও এএসআই রয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও প্রশাসন) রাসেলুর রহমান। তিনি বলেন, এটি নিয়মিত বদলিরই একটি অংশ।

সিলেটের ডিসি সারোয়ার আলম কালবেলাকে বলেন, ‘লুটের পাথর উদ্ধারে আমরা চিরুনি অভিযান শুরু করেছি। জৈন্তাপুরে পাথর মজুতের দায়ে ১ ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। লুটের পাথর উদ্ধারে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১০

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১১

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১২

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৩

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৫

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৬

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৭

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৯

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

২০
X