স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

সব ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে বিসিসিআই

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

ভারতীয় ক্রিকেটে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। ভারতের সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন টেস্ট অধিনায়ক ২৫ বছর বয়সী শুভমান গিল। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

টেস্টে রোহিত শর্মার অবসরের পর নেতৃত্বের ভার কাঁধে নেন তিনি। এবার ওয়ানডেতেও অধিনায়কত্ব দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই, যাতে ২০২৭ বিশ্বকাপের আগেই একটি স্থিতিশীল নেতৃত্ব কাঠামো তৈরি হয়। ইতোমধ্যেই তিনি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক এবং ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের আস্থাভাজন।

ইংল্যান্ড সফরেই নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছেন গিল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ সমতায় শেষ করার পথে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি—মাত্রাতিরিক্ত ৭৫৪ রান, যার মধ্যে ছিল এজবাস্টনে ডাবল সেঞ্চুরি। এই পারফরম্যান্সই তাকে নেতৃত্বের আসনে বসিয়েছে আরও দৃঢ়ভাবে।

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন, শুভমানকে সব ফরম্যাটের অধিনায়ক করলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ স্থিতিশীল করবে। তার মতে, একাধিক ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক না রেখে একটি ধারাবাহিক নেতৃত্ব দল ও কোচিং স্টাফদের কাজকে সহজ করবে।

তিনি বলেন— ‘কোনো দলেই তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকে না। ধারাবাহিক নেতৃত্ব খুব জরুরি। বিসিসিআই এখন যে পরিকল্পনা নিচ্ছে তা সঠিক—কারণ এতে স্থিতি আসবে, বিশেষ করে বদলের এই সময়ে। শুভমান সেই দায়িত্ব নেওয়ার মতো ব্যাটিং ও নেতৃত্বগুণ ইতোমধ্যেই দেখিয়েছে।’

তবে পাঠানের মতে, বিসিসিআইকে এখনই পরিষ্কার বার্তা দিতে হবে খেলোয়াড়দের, যাতে কোনো বিভ্রান্তি না থাকে। ‘প্রত্যেক খেলোয়াড়ের জানা দরকার, এই দলের ট্রেনের চালক কে। শুভমানের অধিনায়কত্ব সময়ের সঙ্গে আরও ভালো হবে। সে ব্যাট হাতে প্রমাণ করেছে, এবার নেতৃত্বে অভিজ্ঞতা বাড়ানোর পালা।’

একই সঙ্গে তিনি জানান, নির্বাচকরা গিলকে আশ্বস্ত করেছেন যে টেস্ট ব্যস্ততা শেষ হলেই আবার নিয়মিত দেখা যাবে তাকে টি-টোয়েন্টিতেও। ‘সে ওয়ানডেতে দুর্দান্ত করছে, ভাইস-ক্যাপ্টেনও বটে। টি-টোয়েন্টি থেকেও তাকে সরানো হয়নি, শুধু টেস্টের জন্য জায়গা করে দেওয়া হয়েছিল। নির্বাচকরা স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১০

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১১

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১২

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৩

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৪

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৫

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৬

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৭

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৮

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৯

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

২০
X