সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫২ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়া সিরিজের জন্য চমক রেখে ভারতীয় দল ঘোষণা

বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিসিআই লোগো। গ্রাফিক্স : কালবেলা

অক্টোবর-নভেম্বরের অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেটে বোর্ড (বিসিসিআই)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে হবে এই দ্বিপাক্ষিক লড়াই। ওয়ানডে দলে অধিনায়কত্বের ভার উঠেছে শুভমান গিলের কাঁধে, আর দলে ফিরে আসছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অন্যদিকে, টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম জাতীয় দলে ফিরছেন রোহিত ও বিরাট। দুজনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ের পর, আর সম্প্রতি টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছেন। ফলে তাদের অভিজ্ঞতা এবার শুধুই ওয়ানডে ফরম্যাটেই কাজে লাগাতে চাইছে ভারতীয় দল। তরুণ অধিনায়ক গিলের পাশে এই দুই সিনিয়রের উপস্থিতি নিঃসন্দেহে দেবে বাড়তি শক্তি।

শ্রেয়াস আইয়ারকে রাখা হয়েছে গিলের ডেপুটি হিসেবে। আর দলে আছেন কেএল রাহুল (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটকিপার) ও যশস্বী জয়সওয়াল।

টি-টোয়েন্টিতে সূর্যকুমারের নেতৃত্ব

টি-টোয়েন্টি স্কোয়াডে গিল সহ-অধিনায়ক। দলে আছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋতুরাজ সিং ও ওয়াশিংটন সুন্দর।

ওয়ানডে সিরিজ শুরু হবে পার্থে, ১৯ অক্টোবর। এরপর অ্যাডিলেডে ২৩ অক্টোবর ও সিডনিতে ২৫ অক্টোবর বাকি দুটি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ চলবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক) ও যশস্বী জয়ওসয়াল।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্শিত রানা, রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X