স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। শনিবার (৩০ ‍আগস্ট) সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগস্টের শেষ দিকে সিলেটে বৃষ্টি খুবই স্বাভাবিক ব্যাপার। বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। আর সেটি হলে ক্রিকেটের নতুন এক নিয়মের দেখা মিলতে পারে এই ম্যাচে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু নিয়মের পরিবর্তন এনেছে আইসিসি। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাওয়ারপ্লের নিয়মেও এসছে পরিবর্তন। মূলত, বৃষ্টি কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার প্লে কত ওভার হবে সেই নিয়মেই পরিবর্তন এনেছে আইসিসি।

আইসিসির আগের নিয়ম অনুযায়ী, ম্যাচের দৈর্ঘ্য কমে গেলে পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসাব করা হতো। যার ফলে অনেক সময়ই অসামঞ্জস্য তৈরি হতো। নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের দৈর্ঘ্য কমে গেলে পাওয়ার-প্লে আর নির্দিষ্ট সংখ্যক পুরো ওভারে সীমাবদ্ধ থাকবে না।

অর্থাৎ, আগের নিয়ম অনুযায়ী ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে ৬ ওভারের। অর্থাৎ মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার পাওয়ারপ্লে। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লের ওভারসংখ্যাও কমানো হতো। তবে সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভারসংখ্যা রাখা হতো।

নতুন নিয়ম অনুযায়ী যদি বৃষ্টি বা বৈরী আবহাওয়ার কারণে কোনো ইনিংসে ওভারসংখ্যা কমিয়ে ৮ ওভারে (আনুমানিক) নামিয়ে আনা হয় সেক্ষেত্রে পাওয়ারপ্লে হবে ২.২ ওভারের। অর্থাৎ, পূর্ণ ওভারে পাওয়ার প্লে হিসেব করা হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১০

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

১১

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

১২

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

১৩

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

১৪

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১৬

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১৮

কমলো জেট ফুয়েলের দাম

১৯

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

২০
X