টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

কর্মিসভায় বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
কর্মিসভায় বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মানুষের ভোট মানুষকে ফেরত দিতে চাই। মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে চাই।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলায় বাঘিল ইউনিয়ন বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না। এদেশটা আমাদের সবার। সেজন্য বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী দিনের পথ চলতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। এ জন্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি স্লোগান দিয়েছে। সেটি হচ্ছে ভোট দেব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগে স্লোগান দিয়েছিলেন ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।

তিনি আরও বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব। আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশনায়ক তারেক রহমান।

কর্মিসভায় ৮ নম্বর বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসাধারণ সম্পাদক আজিমুদ্দিন বিপ্লব ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X