কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

প্রেস ক্লাব এবং জুলাই ঐক্যের লোগো। ছবি : সংগৃহীত
প্রেস ক্লাব এবং জুলাই ঐক্যের লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় প্রেস ক্লাবে গণহত্যায় জড়িত আওয়ামীপন্থি সাংবাদিকদের অবৈধ সংগঠনকে আবারও জায়গা দিলে তা প্রতিহত করবে জুলাই ঐক্য।

শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় সংগঠনটি।

এতে বলা হয়, চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই আগস্ট মাসে অনিবন্ধিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (আওয়ামীপন্থি) নেতারা সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকে নানাভাবে ট্যাগ দিয়েছিল। এই অবৈধ সংগঠনের নেতা ও সদস্যরা গত ১৫ বছর হাসিনা সরকারের গুম, খুন, হামলা মামলাসহ সব অপকর্মকে বৈধতা দিয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি স্বৈরাচার হাসিনার পক্ষে সাংবাদিকতার নাম ব্যবহার করে মাঠে ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান করেছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিইউজে (আওয়ামীপন্থি) এই সংগঠনের নেতাদের নামে একাধিক হত্যা মামলা রয়েছে। চব্বিশ সালের ৫ আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গে অবৈধভাবে প্রেস ক্লাবে দখল করা ডিইউজের নেতারা অফিস তালা দিয়ে পালিয়ে যায়। একই দিন রাতে বিপ্লবী সাংবাদিকরা আওয়ামীপন্থি সাংবাদিকদের সেই অফিস থেকে হাসিনা ও মুজিবের ছবি বের করে নতুন করে তালা ঝুলিয়ে দেয়। গত এক বছরের বেশি সময় অফিসটি বন্ধ আছে। জুলাই ঐক্য জানতে পেড়েছে; এই অফিসটি নতুন করে চালু করার মাধ্যমে আওয়ামী পুনর্বাসনের আলোচনা হচ্ছে।

এতে বলা হয়, আমরা স্পষ্টভাবে সতর্কতার সঙ্গে ঘোষণা দিচ্ছি প্রেস ক্লাবের মতো জায়গায় আবারও যদি আওয়ামী লীগের সাংবাদিকদের পুনর্বাসনের অপচেষ্টা করা হয় তাহলে বিপ্লবী সাংবাদিক এবং ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এখানে যদি কারও অফিস খুলতে হয় তাহলে জুলাইয়ে ভূমিকা রাখা সাংবাদিকরা অফিস করবে। অথবা বর্তমানে প্রেসক্লাবে থাকা জাতীয়তাবাদী ও ইসলামীক মতাদর্শের বাংলাদেশপন্থি সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন পুরো অফিসটি পরিচালনা করবে।

একই সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, অবিলম্বে যেসব কথিত গণহত্যার সহযোগী সাংবাদিকদের নামে হত্যা মামলা রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় শহিদ পরিবার মাঠে নেমে আসলে দায়ভার আপনাদের সবাইকে গ্রহণ করতে হবে।

পাশাপাশি এখনো যে সব হত্যা মামালার আসামি সাংবাদিকরা জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদে আছে তাদের সদস্যপদ বাতিল করার দাবি জানায় জুলাই ঐক্য। তাদের প্রেসক্লাবে প্রবেশ বন্ধ করা দাবিও জানায় সংগঠনটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X