সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। ছবি : সংগৃহীত
৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন। ছবি : সংগৃহীত

সিলেটে মাটিচাপা দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা করেছিল ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে সিলেট সদর উপজেলার ধুপাগুল এলাকা থেকে পাথর উদ্ধার করা হয়। সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার পরিত্যক্ত কৃষি জমিতে অভিযান চালায় প্রশাসন। এ সময় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। পাথর লুটকারীরা রাতের আঁধারে গাড়ি দিয়ে পাথর জব্দ করে রাখে। পাথরের প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায়নি। যারা পাথর রেখেছে তাদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় কালবেলাকে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট সাদাপাথর উদ্ধার করেছি। যে বা যারা এ পাথরের সঙ্গে জড়িত তাদের খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়ার পাথরগুলো সাদাপাথরে প্রতিস্থাপন করা হবে।

এর আগে, সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় অভিযান চালিয়ে কচুরিপানা ও মাটিচাপা দেওয়া অবস্থায় ৪টি পুকুর থেকে প্রায় দুইলাখ ঘনফুট পাথর উদ্ধার করেছিল জেলা প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X