বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

সাংবাদিক আরমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত
সাংবাদিক আরমান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এভিনিউ সড়কে পুলিশের সামনে সংঘবদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিনতাইকারী চক্রের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক আরমান ভূঁইয়া। যদিও চক্রটির কয়েকজনকে আটক করে পুলিশ, তবে কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় মামলার আবেদন করলেও কোন ব্যবস্থা নেয়নি পুলিশ।

এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে, সংসদ ভবন এভিনিউ সড়কের মনিপুরীপাড়া ৫ নম্বর গেটের সামনে।

আহত আরমান ভূঁইয়া বাংলা ট্রিবিউনের অপরাধ বিভাগের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ওইদিন আমি ও আমার এক বন্ধু ছিনতাইকারী চক্রের একজনকে আটক করি। এরপর চক্রের আরও তিনজন সদস্য সামনে আসে। পরে আমরা তেজগাঁও থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নেওয়া অনুরোধ করি। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করায় ছিনতাইকারী চক্রের আরও ১০-১৫ জন সদস্য চলে আসে। পরে তেজগাঁও থানা পুলিশের সামনেই চক্রের সদস্যরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত জখম করে।

সাংবাদিক আরমান বলেন, হামলার পর তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন মোল্লা ঘটনাস্থল থেকে ছিনতাইকারী চক্রের সদস্য জাহাঙ্গীর, শাহিন, রাব্বিসহ কয়েকজনকে আটক করে তেজগাঁও থানার ডিউটি অফিসারের কক্ষে নিয়ে যান। পরে চিকিৎসার জন্য পুলিশের একটি টিম আমাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, চিকিৎসা শেষে থানায় ফিরে জানতে পারি পুলিশ টাকার লেনদেন করে আটককৃত ছিনতাইকারীদের ছেড়ে দিয়েছেন। এরপর বিষয়টি নিয়ে মামলা করতে গেলে পুলিশ নানা কৌশলে কালক্ষেপন শুরু করে। একদিন পর একটি অভিযোগ রাখলেও মামলা রেকর্ড করেনি তারা।

জানতে চাইলে এসআই নিয়াজ বলেন, আমরা ঘটনাস্থল থেকে আহত সাংবাদিক ও মূল অভিযুক্ত জাহাঙ্গীরসহ ৫-৬ জনকে আটক করে থানায় নিয়ে আসি। পরে চিকিৎসার জন্য আহত সাংবাদিককে ঢামেকে পাঠানো হয়৷ আর আটক ব্যক্তিদের ডিউটি অফিসারের কাছে রেখে আমি অন্য কাজে চলে যাই।

সেদিন রাতে তেজগাঁও থানার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন উপ-পরিদর্শক (এসআই) নজরুল। জানতে চাইলে তিনি বলেন, সেদিন আটকের বিষয়ে আমার নলেজে নেই। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৫-৬ জন রিকশাচালককে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাদের ছাড়িয়ে নিতে ৫০-৬০ জন রিকশাচালক থানায় এসে মব সৃষ্টির চেষ্টা করছিল। তাই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

যদিও ওসির এ বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওইদিন আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে ১০ জন ব্যক্তি এসেছিল। তবে থানায় তারা কোনো মব সৃষ্টি করেনি বলে নিশ্চিত করেছেন থানার দায়িত্বরত একাধিক পুলিশ সদস্য।

ওইদিন রাতে থানার দায়িত্বে ছিলেন এসআই আসাদুর রহমান। তিনি বলেন, ওসি স্যারের নির্দেশে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা রেখে গ্যারেজের মালিকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিস্তারিত তথ্য ডিউটি অফিসারের কাছে রয়েছে। তিনিই তাদের নাম-ঠিকানা রেখেছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X