স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫৮ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম

তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে এখন সরব ক্রিকেটপাড়া। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রয়েছে, আসন্ন এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সরাসরি ব্যাপারটি স্বীকার করেননি তিনি, তবে নিশ্চিত করেছেন বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার।

বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। এখন আমি এটুকুই বলতে চাই যে, আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে।’

নির্বাচন জিতলে দুই কিংবা তিনটি বিষয়ে জোর দিতে চান তামিম ইকবাল। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানোতেই সর্বোচ্চ ফোকাস করতে চান সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘ আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। আপনার কাছে খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই।’

নির্বাচনে জিতলে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোতে মনোযোগ দিতে চান তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনাই শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে ওই সুযোগ-সুবিধা তৈরি করে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য ঠিক থাকে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X