স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

যে তালিকায় উগান্ডার পরে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার উপরে অবস্থান বাংলাদেশের

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

শারজায় ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতের বিপক্ষে ৪ রানের জয় পায় আফগানিস্তান। এ জয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দ্বিতীয় দল হিসেবে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতল আফগানিস্তান। এই তালিকার প্রথম দলটি বাংলাদেশ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৪টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তান আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে জিতেছে ২০ ম্যাচ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটে এক ভেন্যুতে অন্তত ২০ ম্যাচ জিতেছে শুধু বাংলাদেশ ও আফগানিস্তান।

১৭ জয়ে তালিকার তিনে রয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই জয়গুলো পায় তারা। চার নম্বর স্থানটিও পাকিস্তানেরই দখলে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৬ ম্যাচ জিতেছে তারা। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৪ জয় নিয়ে পাঁচে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান ব্যতিক্রম কেবল এক জায়গায়। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে বিদেশের ভেন্যুতে ২০ ম্যাচ জিতেছে তারা।

ক্রিকেট খেলুড়ে সব দেশের হিসেব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড উগান্ডার। দেশটির গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৯ ম্যাচে ৩৫ জয় পেয়েছে তারা। এরপরের অবস্থান বাংলাদেশের। অর্থাৎ, এই তালিকায় বাংলাদেশের উপরে অবস্থান উগান্ডার। গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ম্যাচে ২২ জয় নিয়ে তিনে তানজানিয়া। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি-টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। তালিকার পাঁচে রয়েছে আফগানিস্তান।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১০

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১২

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৩

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৪

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৬

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

১৯

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

২০
X