কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবানদের একটি প্রাক্তন শক্ত ঘাঁটিতে এ বোমা বিস্ফোরণ হয়। ছবি : সংগৃহীত
আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবানদের একটি প্রাক্তন শক্ত ঘাঁটিতে এ বোমা বিস্ফোরণ হয়। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়ায় রাস্তার পাশে পুঁতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে নগর পুলিশের প্রধানসহ (এসপি) তিন কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) প্রদেশটির হাঙ্গুতে ভয়াবহ এ ঘটনা ঘটে। খবর আরব নিউজ

বোমা বিস্ফোরণের আগে সেখানকার স্থানীয় একটি থানায় হামলা হয়। নিহত কর্মকর্তারা তদন্তের জন্য সেখানে যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা আদম খান। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করে বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

টিটিপি একটি সম্পূর্ণ আলাদা দল হলেও আফগানিস্তানের তালেবানের সঙ্গে তাদের যোগসূত্র আছে বলে অভিযোগ করে থাকে পাকিস্তান। আর আফগানিস্তানের তালেবান ২০২১ সালের আগস্টে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর কাবুলে ক্ষমতায় ফিরে আসে।

যদিও তালেবান প্রতিবারই এ দাবি প্রত্যাখ্যান করেছে। আফগান তালেবানের দাবি, তারা তাদের ভূখণ্ডে বিদেশি কোনো সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয় না।

তা সত্ত্বেও চলতি মাসের মাঝামাঝিতে আফগানিস্তানে হামলা চালায় পাকিস্তান। এ সময় দেশটির রাজধানী কাবুলকে লক্ষ্যবস্তু করা হয়।

এর আগে শুক্রবার সকালে খাইবার পাখতুনখাওয়ার ট্যাংক বিভাগে টিটিপির সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। এই অভিযানে ৮ ‘ভারতীয় মদদপুষ্ট’ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

টানা কয়েক দিন ভয়াবহ সংঘর্ষের পর আফগানিস্তান ও পাকিস্তান কাতারের মধ্যস্থতায় আলোচনায় বসেছে। তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশ আগামীকাল দ্বিতীয়বারের মতো আলোচনায় বসবে। তার এক দিন আগেই পুলিশকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা হয়েছে।

সূত্র : আরব নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X