সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অধিনায়কের দায়িত্ব পেলেন নাঈম শেখ

ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম শেখ। ‍ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম শেখ। ‍ছবি : সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টির এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। রাজশাহী, বগুড়া এবং সিলেট এই তিন ভেন্যুতে হবে খেলা। এবারের আসরে খেলবে মোট ৮টি দল। বরিশাল ব্যতীত বাকি দলগুলোর অধিনায়ক চূড়ান্ত হয়েছে। সেখানে ঢাকা মেট্রোর অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম শেখ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুরের দায়িত্ব থাকছে উইকেটরক্ষক ব্যাটার আকবর আলীর কাঁধে। চট্টগ্রাম দল তাদের অধিনায়কত্বে কোনো পরিবর্তন আনেনি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন। মাহিদুল ইসলাম অঙ্কন ঢাকার দায়িত্ব নতুন করে পেয়েছেন। অভিজ্ঞদের ক্রিকেটারদের মধ্যে খুলনার নেতৃত্বে এসেছেন মোহাম্মদ মিঠুন। রাজশাহীকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর সিলেটের দায়িত্বে থাকছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান।

আগামী ১৪ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে রাজশাহী মুখোমুখি হবে রাজশাহী এবং ঢাকা মেট্রো। একই দিন বগুড়ায় দ্বিতীয় ম্যাচে খেলবে সিলেট এবং রংপুর। প্রথম ম্যাচ সকাল সাড়ে ৯টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর দেড়টায়। লিগ পর্বের খেলা শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর।

২১, ২২, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর দিনের দুই ম্যাচ আধা ঘণ্টা দেরিতে শুরু হবে। প্রথম ম্যাচ সকাল ১০টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে ২টায়। ২১ সেপ্টেম্বর থেকে বাকি সব ম্যাচ হবে সিলেটে। কিছু ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং কিছু ম্যাচ আয়োজন করা হবে সিলেট আউটার স্টেডিয়ামে।

আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে এলিমিনেটর এবং কোয়ালিফায়ারের ম্যাচ। এলিমিনেটরের ম্যাচ সাড়ে ১২টায় এবং কোয়ালিফায়ারের ম্যাচ মাঠে গড়াবে বিকাল ৫টায়। ১ অক্টোবর মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার। দুই কোয়ালিফায়ারে জয়ী দল মুখোমুখি হবে ৩ অক্টোবরের ফাইনাল ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X