স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেদের বিপক্ষে আবারও মাঠে নামবে মেয়েরা, সূচি চূড়ান্ত

বাংলাদেশ নারী দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী দল। ‍ছবি : সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক সিরিজের কোনো ব্যস্ততা নেই বাংলাদেশ নারী দলের। বৈশ্বিক আসর শুরুর আগে ক্রিকেটারদের প্রস্তুত রাখতে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দল এবং নারী ক্রিকেটারদের দুই দলে ভাগ করে টুর্নামেন্টের আয়োজন করেছিল বিসিবি। সেখানে অবশ্য জ্যোতিদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এবার সেই অনূর্ধ্ব-১৫ ছেলেদের বিপক্ষে আবারও মাঠে নামবে নারী দল।

সদ্য শেষ হওয়া উইমেন’স চ্যালেঞ্জ কাপ ওয়ানডে চ্যাম্পিয়নশিপে নারী ক্রিকেটাদের ব্যর্থতায় শিরোপা জিতেছিল অনূর্ধ্ব ১৫ দল। এবার তরুণ এই ক্রিকেটারদের সঙ্গে আরও তিনটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

জানা গেছে, নারী বিশ্বকাপ দলে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা ৭ সেপ্টেম্বরে সিলেটে পা রাখবেন। একইসময়ে আসবে অনূর্ধ্ব ১৫ দলের ক্রিকেটাররাও। আগামী ৮, ১১ এবং ১৪ সেপ্টেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তিনটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ।

তিন ওয়ানডে শেষ করে ঢাকা ফিরে আরও চার দিন অনুশীলন করবে নারী ক্রিকেটাররা। বিশ্বকাপ খেলার জন্য ২৩ ‍সেপ্টেম্বর ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X