স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের মূল পর্বে অভিষেক হচ্ছে ওমানের

ওমান দল। ‍ছবি : সংগৃহীত
ওমান দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের মূল পর্বে অভিষেক হচ্ছে ওমান ক্রিকেট দলের। ১৭তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে তারা। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করে রাখতে চায় ওমান। অন্যদিকে, জয় দিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্য পাকিস্তানেরও। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচটি।

২০১৫ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওমানের। এরপর ২০১৯ সালের এপ্রিলে ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু হয় তাদের। এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। কিন্তু কখনও এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি তাদের।

২০১৬ সালে এশিয়া কাপের বাছাইপর্ব খেলেছিল ওমান। চার দলের সেই বাছাই পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে না পারায় মূল পর্বে খেলার টিকিট পায়নি তারা। অবশেষে নবম দেশ হিসেবে এশিয়া কাপে অভিষেক হচ্ছে ওমানের।

এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমান। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যে কোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য আমাদের।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X