সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

হারিসের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ

মোহাম্মদ হারিস। ছবি : সংগৃহীত
মোহাম্মদ হারিস। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে আলো ছড়ালেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ হারিস। ক্যারিয়ারের প্রথম হাফ–সেঞ্চুরিতে ভর করে এশিয়া কাপের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। তবে বিপর্যয় সামলাতে নামেন হারিস। তার সঙ্গে যোগ দেন সাহিবজাদা ফারহান। দুজনের জুটি দলকে ম্যাচে ফেরায়। দ্বিতীয় উইকেটে গড়ে তোলেন ৮৫ রানের গুরুত্বপূর্ণ জুটি।

১১তম ওভারের শেষ বলে আমির কালিমের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ফারহান। রানআউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে রান-এ-বল ২৯ (১ চার)। একই বোলারের পরের ওভারেই আসে পাকিস্তান শিবিরে বড় ধাক্কা। শূন্য রানে ফেরেন অধিনায়ক সালমান আলি আগা। এরপর বিদায় নেন ইনিংসের সেরা হারিসও। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৬ রানের ঝকঝকে ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

মাঝে হানিফ নওয়াজ ১৫ বলে ৯ রান করে ফেরেন। তবে ফখর জামান কিছুটা দৃঢ়তা দেখান। ১৬ বলে অপরাজিত ২৩ রান (২ চার) তুলে দলের সংগ্রহ বাড়ান। শেষদিকে মোহাম্মদ নওয়াজ খেলেন ঝড়ো ক্যামিও—১০ বলে ১৯ রান।

অবশেষে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৬০/৭। ওমানের বোলারদের মধ্যে আমির কালিম ও ফয়সাল নেন তিনটি করে উইকেট। একটি উইকেট দখল করেন মোহাম্মদ নাদিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X