স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সর্বকালের সেরা এশিয়া কাপের একাদশ বাছাই করলেন ভারতীয় তারকা

একাদশে রাখা হয়েছে কোহলিকেও। ‍ছবি : সংগৃহীত
একাদশে রাখা হয়েছে কোহলিকেও। ‍ছবি : সংগৃহীত

নিজের পছন্দের সর্বকালের সেরা ভারতীয় এশিয়া কাপের একাদশ প্রকাশ করেছেন দেশটির সাবেক উইকেটরক্ষক ও ক্রিকেট বিশ্লেষক সাবা করিম। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে নিজের সর্বকালের ভারতীয় এশিয়া কাপ একাদশ ঘোষণা করেন তিনি।

সবাইকে চমকে দিয়ে সাবা করিমের একাদশে জায়গা হয়নি বর্তমান ভারতীয় ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। অথচ এশিয়া কাপে ৯৩৯ রান এবং সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস (১৭৬ রান) রোহিতের দখলেই। তাকে বাদ দেওয়ায় ক্রীড়াপ্রেমী অনেকেই করিমের সমালোচনায় মাতেন। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে গাঙ্গুলীকে।

নিজের পছন্দের একাদশে ওপেনার হিসেবে করিম রেখেছেন দুই কিংবদন্তি শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীকে। মিডল অর্ডারে রাখা হয়েছে বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না ও উইকেটরক্ষক-ব্যাটার মহেন্দ্র সিং ধোনিকে।

অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন কপিল দেব। স্পিন আক্রমণে আছেন অনিল কুম্বলে ও হরভজন সিং। পেস আক্রমণে আস্থা রাখা হয়েছে জহির খান ও জাসপ্রিত বুমরাহর ওপর। সাবা করিমের সর্বকালের ভারত এশিয়া কাপ একাদশ- শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী (অধিনায়ক), বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, এমএস ধোনি (উইকেটরক্ষক), কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, জহির খান, জাসপ্রিত বুমরাহ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১০

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১১

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৩

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৪

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৫

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৬

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৭

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৮

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৯

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

২০
X