কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ এই ম্যাচের একাদশে এনেছে ৪টি পরিবর্তন। একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাইফ হাসান, নুরুল হাসান সোহান। জায়গা হারিয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, শেখ মাহেদী হাসান।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে।

আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। আর সেটি করতে ব্যর্থ হলে চলমান এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বাজবে টাইগারদের।

২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের সূত্রপাত হয় বাংলাদেশের। ১১ বছর পেরিয়ে এখন সেই লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতে বড় ব্যবধানে এগিয়ে আছে আফগানিস্তান। এর মধ্যে সব সংস্করণেই আফগানিস্তানের বিপক্ষে এমন কিছু হারের সাক্ষী বাংলাদেশ হয়েছে, যা বেদনা বাড়িয়েছে কয়েকগুণ।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X