স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

সুপার ফোরে বাড়তি ‘সুবিধা’ পাবে ভারত!

এশিয়া কাপের সুপার ফোরে ভারত দল। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোরে ভারত দল। ‍ছবি : সংগৃহীত

চলমান এশিয়া কাপের সুপার ফোরের চার দল এরই মধ্যে চূড়ান্ত। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। শনিবার (২০ ‍সেপ্টেম্বর) থেকে শুরু হবে সুপার ফোরের ম্যাচগুলো।

নিয়ম অনুযায়ী, সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই ফাইনাল।

সুপার ফোরের সূচি বিশ্লেষণ করলে দেখা যায়, চার দলের মধ্যে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। প্রতিটি ম্যাচেই বিরতি নিয়ে খেলবে তারা। ২১ সেপ্টেম্বর প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হওয়ার পর তাদের পরবর্তী ম্যাচ ২৪ সেপ্টেম্বর। অর্থাৎ, দুই দিনের বিরতি পাচ্ছে তারা।

২৬ সেপ্টেম্বর তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামার আগে এক দিনের বিরতি পাবে ভারত। তাদের সব ম্যাচই হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফলে ভ্রমণঝক্কিও পোহাতে হবে না তাদের। একই সঙ্গে একই ভেন্যুতে খেলা হওয়ায় উইকেটের আচরণ নিয়েও বেশি চিন্তা করতে হবে না টুর্নামেন্টের হট ফেভারিটদের।

বাকি দলগুলোর মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ভারতের মতো দুই দিনের বিরতি পেলেও দ্বিতীয় ম্যাচটি তাদের খেলতে হবে আবুধাবিতে গিয়ে। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে পাকিস্তান। ফলে, তাদের ক্ষেত্রে ভ্রমণঝক্কির একটা ব্যাপার থেকে যাচ্ছে।

২০ সেপ্টেম্বর প্রথম ম্যাচের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ভারতের মতো বাংলাদেশ দুই দিনের বিরতি পেলেও পরদিনই আবার মাঠে নামতে হবে টাইগারদের। ভারতের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটি এমন হয়নি।

এক নজরে সুপার ফোরের সূচি-

২০ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই); ২১ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান (দুবাই); ২৩ সেপ্টেম্বর : পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি); ২৪ সেপ্টেম্বর : বাংলাদেশ-ভারত (দুবাই); ২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-পাকিস্তান (দুবাই); ২৬ সেপ্টেম্বর : ভারত-শ্রীলঙ্কা (দুবাই)

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X