মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

নীলফামারীতে অবাধে অতিথি পাখি নিধন

ডিমলায় অবাধে অতিথি পাখি শিকার। ছবি : কালবেলা
ডিমলায় অবাধে অতিথি পাখি শিকার। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলা উপজেলায় শীতকালে অতিথি পাখি নিধন নিয়ে পরিবেশ সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের অবৈধ কার্যক্রম স্থানীয় জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

ডিমলা অঞ্চলে শীতকালে নানা ধরনের অতিথি পাখির আগমন হয়। এরা পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অবৈধ শিকার ও নিধনের কারণে পাখির সংখ্যা কমে যাওয়ায় স্থানীয় বাস্তুতন্ত্রের ওপর বিরূপ প্রভাব পড়েছে।

পাখিপ্রেমী শাহিনুর রহমান বলেন, পাখিগুলো আমাদের প্রকৃতির অমূল্য ধন। এদের ধ্বংস করা মানে পরিবেশের ওপর সরাসরি আঘাত। আমরা আশা করি, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, আমরা চাই এই পাখি নিধনকারী ব্যক্তিটিকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এতে ভবিষ্যতে কেউ এমন পরিবেশবিরোধী কাজ করার সাহস পাবে না।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান অভিযোগের সত্যতা যাচাই করে বলেন, অতিথি পাখি শিকার সম্পূর্ণ বেআইনি। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।

পরিবেশবিদরা বলেছেন, শুধু প্রশাসনের হস্তক্ষেপই যথেষ্ট নয়; স্থানীয় জনগণের সচেতনতা এবং সঠিক তথ্য সরবরাহই পাখিদের রক্ষার মূল চাবিকাঠি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X