স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

যে সমীকরণ মিললে এশিয়া কাপের ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ একসময় বেশ উত্তেজনাপূর্ণ থাকলেও বর্তমানে এর জৌলুস হারিয়েছে। সবশেষ কয়েকবারের দেখাতেই একপেশে জয় পেয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বি এই দুই দল আবারও ফাইনালে মুখোমুখি হতে পারে। আর সেজন্য মিলতে হবে সমীকরণ।

চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। দুই ম্যাচে ১ জয়ে এখন তাদের দুই পয়েন্ট। সালমান আগাদের কাছে এখনো সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।

পাকিস্তানের মতো বাংলাদেশেরও রয়েছে দুই পয়েন্টে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। যদি এই ম্যাচে বাংলাদেশ জিতে তাহলে ফাইনালে ওঠার দৌড়ে তারাই এগিয়ে যাবে। তবে ভারত জিতে গেলে, পাকিস্তানের মতো বাংলাদেশেরও হবে দুই ম্যাচে দুই পয়েন্ট। সেক্ষেত্রে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি যে দল জিতবে, তারাই উঠে যাবে ফাইনালে।

বাংলাদেশের কাছে ভারত হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে পাকিস্তানের। সেক্ষেত্রে বাংলাদেশের হবে দুই ম্যাচে চার পয়েন্ট। যদি পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেয় এবং ভারত হেরে যায় শ্রীলঙ্কার কাছে, তাহলে পাকিস্তান ফাইনালে উঠে যাবে।

যদি পাকিস্তান হারিয়ে দেয় বাংলাদেশকে এবং বাংলাদেশের কাছে হারের পর ভারত জেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাহলে তিন দলেরই চার পয়েন্ট করে হবে। তখন নেট রানরেটের সাহায্যে দুই ফাইনালিস্ট বেছে নেওয়া হবে।

আবার যদি পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে যায় এবং ভারত যদি তাদের বাকি দুটি ম্যাচেই হারে, তাহলে ফাইনালে বাংলাদেশের জায়গা নিশ্চিত। তখন ভারত, শ্রীলঙ্কা এবং পাকিস্তান তিন দেশেরই দুই পয়েন্ট করে হবে। রানরেটের সাহায্যে পরবর্তী ফাইনালিস্ট বেছে নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১০

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১১

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১২

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৩

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৪

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৫

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৬

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৭

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

২০
X