স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

শুরুতেই হোঁচট খেয়ে চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ম্যাচের প্রথম ছয় ওভারেই সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার। ফলে অলিখিত সেমিফাইনাল বলে খ্যাত এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুতেই চাপে পড়ে গেছে টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে রান তাড়ায় ওপেন করতে নেমেছিলেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। কিন্তু শাহীন শাহ আফ্রিদির গতি ও সুইং সামলাতে পারেননি ইমন। ইনিংসের প্রথম ওভারেই রিটার্ন ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরতে হয় তাকে।

দ্বিতীয় প্রান্তে অবশ্য আগ্রাসী ছিলেন সাইফ। ফাহিম আশরাফকে ছক্কায় শুরু করেছিলেন দারুণভাবে। এরপর হারিস রউফকেও এক ছক্কা, এক চারে শাসন করেন। তবে পাওয়ার প্লের ঝড় বেশিক্ষণ টেকেনি। শাহীন আফ্রিদির দ্বিতীয় স্পেলে ইনফর্ম তাওহীদ হৃদয়কে কট-বিহাইন্ড করান তিনি। বড় ইনিংস খেলার আগেই ১০ বলে ৫ রান করে ফেরেন হৃদয়।

সাইফও বেশিক্ষণ টেকেননি। হারিস রউফের তীব্র গতির বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৫ বলে ১৮ রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও খানিকটা স্বস্তি দিয়েছেন নুরুল হাসান সোহান। প্রথম বলেই টপ-এজ হয়ে উড়ে যায় ছক্কায়। তবে শুরুতেই ধাক্কার পর দায়িত্ব নিয়ে খেলতে হবে অধিনায়ক জাকের আলি ও বাকিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১০

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১১

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১২

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৩

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৪

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৫

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৬

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৭

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৮

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৯

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

২০
X