স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম
অনলাইন সংস্করণ

ফাইনালে যেতে বাংলাদেশের দরকার ১৩৬ রান

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দুবাইয়ের রাতটা বাংলাদেশের জন্য হতে যাচ্ছে একেবারে ‘ডু অর ডাই’। অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় মানেই ফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ে প্রতিপক্ষকে দমিয়ে দিয়েছে তাসকিন-মোস্তাফিজরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৫। অর্থাৎ ফাইনালে যেতে হলে বাংলাদেশকে করতে হবে ১৩৬ রান।

টস হেরে আগে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। ইনিংসের চতুর্থ বলেই ব্রেকথ্রু এনে দেন একাদশে ফেরা তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি স্কয়ার ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান (৪)।

পরের ওভারেই সাইম আইয়ুবকে শূন্য রানে ফিরিয়ে দেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ফখর জামান ও সালমান আলি আগা কিছুটা সময় ধরে রাখলেও স্কোরবোর্ড এগোয়নি। পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৭। চাপে পড়ে লং-অফে ধরা পড়ে ফেরেন ফখর (২১ বলে ১৩)।

স্পিন আক্রমণে সাফল্য এনে দেন রিশাদ হোসেনও। ফখরের পর ফেরান হুসেইন তালাতকে (৭ বলে ৩)। একপ্রান্তে টিকে থেকেও অধিনায়ক সালমান আলি আগা ২৩ বলে করেন মাত্র ১৯।

৭১ রানে ষষ্ঠ উইকেট পড়ার পর কিছুটা লড়াই দেখান শাহিন আফ্রিদি। প্রমোশন পেয়ে দ্রুত রান তুলতে গিয়ে একাধিকবার জীবন পেয়ে ১৩ বলে করেন ১৯। তবে আসল ঘুরে দাঁড়ানোটা আসে শেষদিকে।

মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ আর নাওয়াজের ১৫ বলে ২৫ রানে ভর করে দেড়শ ছুঁতে না পারলেও লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সফল তাসকিন আহমেদ—৪ ওভারে ২৮ রানে নিলেন ৩ উইকেট। শেখ মেহেদী ও রিশাদ হোসেনের ঝুলিতে দুটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X