কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ইশরাক

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে তামিম ইকবালের নেতৃত্বে বিএনপিপন্থী প্যানেল অন্যতম প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে। তামিমের সঙ্গে বিএনপি সমর্থনপুষ্ট প্যানেলের অন্যতম প্রার্থী হিসেবেই নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন তিনি।

গতকাল ২৭ সেপ্টেম্বর বিসিবি নির্বাচনের মনোনয়নও পত্র কিনেছিলেন ইশরাক। তবে শেষ পর্যন্ত তিনি আর সেই মনোনয়ন পত্র জমা দেননি। এর মানে এবারের বিসিবি নির্বাচনে অংশ নেবেন না ইশরাক।

জানা গেছে, বিএনপি হাই কমান্ডের নির্দেশেই নাকি শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত তার।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের এক দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপি প্রার্থী হতে যাচ্ছেন ইশরাক হোসেন। পাশাপাশি ঢাকা দক্ষিণের মেয়র পদে তার বিএনপি মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। সে কারণেই নাকি দলের হাইকমান্ড তাকে ক্রিকেট বোর্ডের কার্যক্রম থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। এ জন্যই নাকি তিনি মনোনয়ন জমা দেননি।

এদিকে ইশরাক হোসেনের পাশাপাশি বিসিবির বর্তমান পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান সালাউদ্দীনও মনোনয়ন তুলে জমা দেননি।

এবারের বিসিবি নির্বাচনে ক্যাটাগরি ‘২’, মানে ঢাকার ক্লাব পরিচালন পদে ৩২ জন শনিবার মনোনয়ন পত্র তুলেছিলেন। তার মধ্যে দুজন (ইশরাক হোসেন ও সালাউদ্দীন) মাত্র জমা দেননি। মানে তারা নির্বাচন করছেন না।

এখন বাকি ৩০ জনের মধ্যে শেষ পর্যন্ত কতজন নির্বাচন করবেন, সেটা জানা যাবে আগামী ১ অক্টোবর দুপুর ১২টার পর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X