স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তান দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে হারের পর কড়া অবস্থানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অল্প রান নিয়ে লড়াই করেও শেষ পর্যন্ত ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়নি পাক ক্রিকেটারদের। এবার বোর্ড থেকেও বড় দুঃসংবাদ পেল বাবর-রিজওয়ানরা।

পিসিবি বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের জন্য ক্রিকেটারদের দেওয়া সব অনাপত্তি সনদ (এনওসি) স্থগিত করেছে। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা সুমায়ের আহমাদ সৈয়দ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। এর ফলে, বিদেশি লিগে পাক ক্রিকেটারদের খেলাতে জারি হলো ‘নিষেধাজ্ঞা’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, সব ক্রিকেটারকে বিদেশি লিগ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেওয়া অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ তবে পিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্তের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

পিসিবির এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে পাকিস্তানের একাধিক শীর্ষস্থানীয় খেলোয়াড়ের ওপর। যার মধ্যে রয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি- যারা আসন্ন বিগ ব্যাশ লিগ খেলার কথা ছিল। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টটি ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের ১৮ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতে ১ অক্টোবর অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত। তবে পিসিবির নতুন সিদ্ধান্তে আসন্ন লিগগুলোতে পাক ক্রিকেটাদের দেখা যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X