রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৪৪ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রফি বিতর্কে এবার ভারতীয় গণমাধ্যমকে আক্রমণ নকভির

মহসিন নকভি। ছবি : সংগৃহীত
মহসিন নকভি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ফাইনালের ট্রফি বিতরণে তৈরি হওয়া বিতর্ক নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে দাবি ছড়িয়েছে, তা একেবারেই ভিত্তিহীন—কঠোর সুরে এমন মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি।

লাহোরে এক বিবৃতিতে তিনি স্পষ্ট করে দেন, ফাইনালের পর দুবাইয়ে অনুষ্ঠিত এসিসি বৈঠকে ভারতীয় বোর্ডের (বিসিসিআই) কাছে তিনি কোনো ধরনের দুঃখ প্রকাশ করেননি, বরং ভারতীয় সংবাদমাধ্যমের এ ধরনের প্রতিবেদনকে আখ্যা দেন ‘সস্তা প্রচারণা’ হিসেবে।

গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের পর ট্রফি বিতরণ ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ভারতীয় ক্রিকেটাররা সরাসরি নকভির হাত থেকে ট্রফি ও পদক নিতে অস্বীকার করলে ম্যাচ-পরবর্তী আনুষ্ঠানিকতা ভেঙে পড়ে। টেলিভিশন সম্প্রচারেও জানানো হয়, ভারতীয় দল কোনো পুরস্কার গ্রহণ করছে না।

এই ঘটনার পর ভারতীয় গণমাধ্যমে দাবি ওঠে—এসিসি বৈঠকে নকভি নরম সুরে বিসিসিআইকে আশ্বস্ত করেছেন এবং পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট ভাষায় নকভি লিখেছেন— ‘ভারতীয় মিডিয়া মিথ্যার ওপর চলে, বাস্তবতার ওপর নয়। আমি কোনো ভুল করিনি এবং কখনো বিসিসিআইর কাছে দুঃখপ্রকাশ করিনি, ভবিষ্যতেও করব না। এই সব খবর ভুয়া এবং সম্পূর্ণ ভিত্তিহীন।’

তিনি আরও যোগ করেন, ‘এটা শুধু সস্তা প্রচারণা, নিজেদের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে ভারত রাজনীতিকে ক্রিকেটে টেনে আনছে, এতে খেলাধুলার স্পিরিটই নষ্ট হচ্ছে।’

নকভি জানান, এসিসি সভাপতি হিসেবে তিনি সেদিনই ট্রফি হস্তান্তর করতে প্রস্তুত ছিলেন এবং এখনো আছেন। তার ভাষায়, ‘যদি সত্যিই তারা ট্রফি চায়, তবে এসিসি কার্যালয়ে এসে সংগ্রহ করতে পারেন।’

সূত্র জানায়, বৈঠকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ট্রফি হস্তান্তরের অনুরোধ তুললেও নকভি স্পষ্ট জানান, এটি বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না।

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় দলের ট্রফি গ্রহণে অস্বীকৃতির কারণে সমাপনী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত ট্রফি ছাড়া অনুষ্ঠান শেষ হয়। মাঠের ধারাভাষ্যকালে উপস্থাপক সাইমন ডুলও বলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল আজ কোনো পুরস্কার গ্রহণ করবে না। তাই অনুষ্ঠান এখানেই শেষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১০

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১১

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৩

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১৪

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৫

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৬

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৭

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৯

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

২০
X