স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আরও দুই দেশ

কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে। ‍ছবি : সংগৃহীত
কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে। ‍ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা চূড়ান্ত করেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নামিবিয়া। অন্যদিকে, কেনিয়াকে ৭ উইকেটে হারিয়ে ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে।

ব্যাট ও বল হাতে জেজে স্মিটের দুর্দান্ত পারফরম্যান্সে তানজানিয়াকে বাছাইপর্বে ৬৩ রানে হারায় নামিবিয়া। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আফ্রিকান বাছাইপর্বে ২৯ বছর বয়সি স্মিট অপরাজিত ৬১ রান করার পর বল হাতে ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট।

টসে জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। কিন্তু মাত্র ৪১ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে নামিবিয়া। এরপর স্মিটের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৪ রানের লড়াকু স্কোর গড়ে তুলে। জবাবে তানজানিয়া ৮ উইকেটে ১১১ রান তুলতে সক্ষম হয়।

অন্যদিকে, হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে কেনিয়াকে। ২০২২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে ফিরছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করে কেনিয়া ৬ উইকেটে করে ১২২ রান। দলের হয়ে রাকেপ প্যাটেলের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৬৫ রান। ১২৩ রানের লক্ষ্য সহজেই তুলে ফেলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেট খেলেন ২৫ বলে ঝোড়ো ৫১ রানের ইনিংস। ৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X