স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

রশিদ খান। ‍ছবি : সংগৃহীত
রশিদ খান। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের কাছে পরাজয়ই সঙ্গী আফগানিস্তানের। ৪ উইকেটে পরাজয়ের পর দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দায়ী করেছেন আফগান অধিনায়ক রশিদ খান। জানান, প্রথম ১০ ওভার ভালো বোলিং করতে না পারার খেসারতই দিতে হয়েছে তার দলকে।

রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলেছিলেন শারজাহতে। প্রথম ১১ ওভারে বিনা উইকেটে আসে ১০৯ রান। মনে হচ্ছিল, ১৫২ রানের লক্ষ্য অনায়াসেই তাড়া করে ফেলবে বাংলাদেশ। কিন্তু ওপেনারদের বিদায়ের পর যেন ভেঙে পড়ে গোটা ইনিংস। মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ছয় ব্যাটার। ভয় ধরিয়ে দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক জানান, ছন্দ হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। আর ঠিক সেটিই হয়েছে প্রথম টি-টোয়েন্টিতে। রশিদ খান বলেন, ‘আমরা আরও ভালোভাবে শেষ করতে পারতাম। টি-টোয়েন্টিতে ছন্দ হারানোর সুযোগ নেই। একবার ছন্দ হারালে তা ফিরে পাওয়া কঠিন। আমার মনে হয়, প্রথম ১০ ওভার আমরা ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো। আমরা যখনই নিয়মিতভাবে স্টাম্পে বল করতে শুরু করেছি এবং ব্যাটারদের প্রশ্নের মুখে ফেলেছি, তখনই ম্যাচে ফিরতে পেরেছি।’

বিশ্বকাপই আপাতত মূল লক্ষ্য আফগানিস্তানের। আর তাই ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং আশা করেন রশিদ খান। আফগান অধিনায়ক বলেন, ‘আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, আমরা শিখতে থাকব এবং আরও ভালো ক্রিকেট খেলব। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্বকাপের প্রস্তুতি। ব্যাটারদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া। আর সেটির জন্য সময় নেওয়া যেতে পারে; কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়।’

উল্লেখ্য, ম্যাচে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর বড় ভূমিকা ছিল রশিদ খানের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগস্পিনার। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X